Voice of Eastern India

Weather Update: সরেনি সতর্কতা, আজ-কাল-পরশু টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?


কলকাতা: রাজ্যে আজও বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজ হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি। পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।  

 আরও পড়ুন, সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে

আইএমডি সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা ছেড়ে ছত্রিশগড়ে। সরাসরি এর প্রভাব আর নেই বাংলাতে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের গঙ্গানগর থেকে ছত্রিশগড়ের নিম্নচাপের উপর দিয়ে পুরী হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বর্ষণের হলুদ সতর্কতা রয়েছে আজ। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। কলকাতায়, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কারণ এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাই তাপমাত্রা বেশি না থাকলেও সামান্য অস্বস্তি হতে পারে ।

তবে আগামী সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। অপরদিকে, আজ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মূলত এই আশঙ্কা থাকছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দার্জিলিং, কালিম্পং ,কোচবিহার জেলায়। কাল শনিবার উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতে। 

দক্ষিণবঙ্গে আজ ঝিরঝিরে বৃষ্টি; কোথাও বা হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে ছয় জেলাতে। পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শনিবার থেকে সোমবার বৃষ্টির সম্ভাবনা আরো কমবে।মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দুই জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে, বীরভূম মুর্শিদাবাদ জেলাতে।

 উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তর দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার ফের অতি ভারী ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কমলা সতর্কতা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। তিন জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির  সতর্কতা। ভারী বৃষ্টি এবং অতি বৃষ্টিতে ধসের সম্ভাবনা পার্বত্য এলাকায়। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। অতিবৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে পারে। তিস্তা তোর্সা রাইডাক জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। শষ্য চাষের ক্ষতি হতে পারে।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.