Voice of Eastern India

West Bengal Budget 2026: হাসপাতালে মিলবে আরও ভাল খাবার! মুম্বই, ভেলোরে চিকিৎসা করাতে গেলে বিশেষ সুবিধা! বাজেটে বড় ঘোষণা


কলকাতা: রাজ্য বাজেটে ঢালাও ঘোষণা বিজেপি সরকারের। রাজ্যে পালাবদলের পরে, এই প্রথম বাজেট পেশ হল। আর তাতে, ডিএ থেকে শুরু করে ক্রীড়া, পরিবহণ থেকে শুরু করে স্বাস্থ্য.. সমস্তকিছুর জন্যই আলাদা আলাদা করে বাজেট বরাদ্দ করা হল। আর সেখানেই, ঢালাও ঘোষণা করা হল, চিকিৎসার মনোন্নয়ন এবং চিকিৎসা যাতে পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণীয় গন্তব্য হতে পারে, সেই কারণে জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার কথা বলা হয়েছে এই বাজেটে। বেসরকারি হাসপাতালকে আমন্ত্রণ জানানো হয়েছে যে, বেসরকারি হাসপাতালগুলি রাজ্য সরকারকে ৫০ শতাংশ বেড সম্পূর্ণ বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত মূল্যে দেবে।

স্বাস্থ্যের উন্নতিতে বাড়ানো হল বরাদ্দ

এদিনের বাজেটে ঘোষণা করা হয়, পশ্চিমবঙ্গকে জনপ্রিয় আন্তর্জাতিক স্বাস্থ্য পর্যটন হিসেবে গড়ে তোলা যায়, সেই কারণে বেসরকারি সেক্টরের সঙ্গে যৌথভাবে ৫টি মেডিক্যাল হাব তৈরি করা হবে। পাশাপাশি ঘোষণা করা হয়েছে, মুম্বই ও ভেলোরে যাঁরা চিকিৎসা করাতে যান, PPP ব্যবস্থাপনায় সুলভে থাকার বন্দোবস্ত করা হবে। এখন রাজ্যের সমস্ত হাসপাতালে ভর্তি থাকা রোগীদের রান্না করা খাবার দেওয়া হয়। ২০১৭ থেকে একই মানের রান্না করা খাবার দেওয়া হয় হাসপাতালে। যাঁরা হাসপাতালের ‘ফুল রাইস ডায়েট’ নেন, তাঁদের জন্য বরাদ্দ থাকে, ৫৬.৬৪ টাকা। এতদিন পর্যন্ত মাথাপিছু এই টাকাই বরাদ্দ ছিল রোগীদের জন্য। এবার এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হল সেই টাকা। এখন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের খাবার দেওয়ার জন্য, মাথাপিছু বরাদ্দ হল, ১১০ টাকা। এর ফলে, রোগীরা আরও উন্নত মানের, আরও ভাল খাবার পাবেন বললেই মনে করছে সরকার।

রাজ্যে ৩ নতুন বিমানবন্দর

পাশাপাশি, এদিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আরও ঘোষণা করেন, ‘আকাশপথে যাতায়াত আরও সহজ এবং সুগম করতে, এবং জেলাভিত্তিক পর্যটনের উন্নতি ঘটাতে, পশ্চিমবঙ্গে সরকারের ‘উড়ান প্রকল্প’-তে তৈরি হবে একাধিক নতুন এয়ারপোর্ট। পুরুলিয়া, বালুরঘাট এবং মালদায় তৈরি হবে নতুন এয়ারপোর্ট। কোচবিহারে থাকা এয়ারপোর্টের বৃদ্ধি ঘটানো হবে এবং আরও উন্নত করা হবে। চলতি অর্থবর্ষের বাজেটে এই খাতে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। হাসিমারা এয়ারফোর্স স্টেশনের জন্য ২৫ একর জমি দেবে রাজ্য সরকার। কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশনের জন্য ৩৫ একর জমি দেবে রাজ্য সরকার। বিমানবন্দরের উন্নতির জন্য যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।’

আরও পড়ুন: BJP Government Budget: রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.