Voice of Eastern India

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি


কলকাতা: NCPI থেকে কালীঘাট তৃণমূল-এ ফিরছেন মুর্শিদাবাদের ৩ সাংসদ? ‘আবু তাহেরদের জন্য দরজা খোলা, সিদ্ধান্ত নেবেন মমতা’, মুর্শিদাবাদের ৩ সাংসদ নিয়ে জল্পনায় দাবি সৌগত রায়ের। মঙ্গলবার NDA বৈঠকে ৩ NCPI সাংসদের গরহাজিরায় জল্পনা তৈরি হয়েছে। আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠানের গরহাজিরায় জল্পনা। ‘৩ সাংসদ NDA-তে যাওয়া নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন’, ৩ বিদ্রোহী সাংসদ নিয়ে এমনই দাবি করেছিলেন সৌগত রায়। ‘দেখা যাক পরিস্থিতি কী তৈরি হয়, পরে কথা হবে’, জল্পনা বাড়িয়ে দাবি তৃণমূলত্যাগী NCPI সাংসদ আবু তাহেরের। কোনও মম্তব্য করতে নারাজ জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান।

পালাবদল হতেই কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন। প্রায় ২ দশক পরে কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন। কাল রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন লেখিকা। কলকাতায় আসতে পেরে ভাল লাগছে, বললেন তসলিমা নাসরিন।

সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার তল্লাশিতে নামল ED. সকাল থেকে কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট দফতরের আধিকারিকরা। ED-র আতশকাঁচের তলায় তোলাবাজির অভিযোগে ধৃত বিধাননগর পুরসভার  প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্য়সাচী দত্ত। এবার তাঁর ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। শুক্রবার সকালে কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর, ১০ নম্বর গণেশচন্দ্র অ্য়াভিনিউ, সল্টলেকের CF ব্লক-সহ ১২ জায়গায় তল্লাশি চালাল তারা। এর আগে সব্য়সাচীর দত্তের রাজারহাটের ফ্ল্যাট আর ব্য়াঙ্কের লকার মিলিয়ে প্রায় সাড়ে তিন কেজি সোনার হদিশ মিলেছে বলে আদালতে জানায় পুলিশ।

সেই সূত্র ধরে সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি ও ব্য়াঙ্কের লকার থেকে উদ্ধার হয় আরও ৩ কেজির বেশি সোনা, পাশাপাশি রুপো। ED সূত্রে দাবি, সল্টলেকের CF ব্লকের বাসিন্দা ভবন ভুঁইয়া নামে এক ব্য়বসায়ীর নামে প্রচুর সোনা কেনা হয়েছিল। সেই সূত্র ধরেই এদিন ওই ব্য়বসায়ীর বাড়িতেও যান ED আধিকারিকরা। সঙ্গে আসেন চাবি তৈরির লোক। পাশাপাশি, শর্ট স্ট্রিটে এক ব্য়বসায়ীর বাড়িতেও যান ED আধিকারিকরা। এর আগে পুলিশ হেফাজতে থাকাকালীনও সব্য়সাচী দত্তর বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ সামনে এসেছে। আর এবার সোনা উদ্ধারের ঘটনাতেও চাপ বাড়ল তাঁর।

 

আরও পড়ুন: News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.