Voice of Eastern India

অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী…


কলকাতা : “৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলি সম্পূর্ণভাবে যাচাই ও প্রক্রিয়াকরণ না হওয়া পর্যন্ত নতুন কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না।” অন্নপূর্ণা যোজনা নিয়ে একথা জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তিনি বলেন, “১০ জুলাই পর্যন্ত জমা ফর্মে যে আবেদনগুলি জমা পড়েছিল, সেগুলোর কাজ সম্পূর্ণ হয়েছে। ভেরিফাই হয়ে গেছে। এবার ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যে সকল ফর্ম জমা পড়েছে, সেগুলি ভেরিফাই করার কাজ চলবে ৩০ সেপ্টেম্বর অবধি। এটা প্রত্যেককে মাথায় রাখতে হবে। ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলি সম্পূর্ণভাবে যাচাই ও প্রক্রিয়াকরণ না হওয়া পর্যন্ত নতুন কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না। এটা ভাল করে জানতে হবে আপনাদের।”

মন্ত্রী আরও বলেন, “মহিলাদের মধ্যে একটা বিভ্রান্তিকর এবং নানারকম গুজব ছড়ানো হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার টাকা তাঁরা পাবেন না। নানান রকমভাবে তাঁদের বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বার্তা দিতে চাই তাঁদের যে, অন্নপূর্ণা যোজনা আজ ১৭ অগাস্ট…সরকার এসেছে আপনারা জানেন ৩ মাস ১০ দিন হয়েছে। সেখানে দাঁড়িয়ে ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। সেখানে এই অগাস্ট মাসে মহিলাদের অন্তর্ভুক্তি করা হচ্ছে ১ কোটি ৪৫ লক্ষ। আরও চারদিন ধরে আমাদের এই টাকা দেওয়ার কাজ চলবে। ১৭ অগাস্ট থেকে ২০ অগাস্ট। হয়তো অনেকে ভাবছেন যে টাকা কেন ঢুকছে না, কেন পাচ্ছেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন। যারা পাওয়ার যোগ্য তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আগামীকাল ১৮ অগাস্ট, আগামীকাল আবার ১০ লক্ষ…প্রত্যেকদিন কাজ চলবে…২০ অগাস্ট পর্যন্ত আমাদের এই প্রসেস চলবে।”

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.