Voice of Eastern India

অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা


কলকাতা: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তাঁর বিরুদ্ধে থাক ১০টি অভিযোগের মধ্যে ৮টি অভিযোগে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ। তোলাবাজির মামলা ছাড়াও বাকি সমস্ত মামলা গুলিতে তদন্ত করবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। পুলিশ সূত্রে দাবি, ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে ফেলেছে বিধাননগর পুলিশ কমিশনারেট।

আরও পড়ুন: গাড়ি চালকের কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাতের অভিযোগ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন বিধাননগর পুর নিগমের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। আর এবার দেবরাজের ঘনিষ্ঠদেরও তলব করা শুরু করেছে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম। ইতিমধ্যেই সিটের হাজিরা এড়িয়েছেন বিধাননগর পুর নিগমের ৬ প্রাক্তন কাউন্সিলর। জানা গিয়েছে বিধাননগর পুর নিগমের ৬ প্রাক্তন কাউন্সিলর ও দেবরাজের এক ছায়া সঙ্গীকে নোটিশ পাঠিয়েছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম।

আরও পড়ুন: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.