Voice of Eastern India

আজ ‘ঋতব্রত-তৃণমূল’-এ তৃণমূলের আরও এক হেভিওয়েট ! কে তিনি?


কলকাতা : আরও অন্ধকারে ‘কালীঘাট তৃণমূল’। রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন মণীশ গুপ্ত। অন্যদিকে শুক্রবার ‘ঋতব্রত-তৃণমূল’-এ যোগ দিচ্ছেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও। যাঁরা যাঁরা যাওয়ার, দয়া করে একুশের আগে তাঁরা নাম লেখান ওদের সঙ্গে। কার্যত ‘ডেডলাইন’ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছড়েন কোয়েল মল্লিক। একইসঙ্গে তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মণীশ গুপ্ত। অন্যদিকে ‘ঋতব্রত-তৃণমূল’-এর পথে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও।  যদিও রাজনৈতিক অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ের মধ্য়েও, শক্ত চোয়াল দেখানোর মরিয়া চেষ্টা করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, আমি কিন্তু ভয় পাচ্ছি না। যাঁরা যাঁরা যাওয়ার দয়া করে একুশের আগে তাঁরা নাম লেখান ওদের সঙ্গে। কিন্তু কোনও দিনও ভাববেন না, দলটাকে কলঙ্কিত করে আপনারা নিজেদের সম্মানিত করছেন। 

এদিকে কোয়েল মল্লিকের পদত্য়াগের ফলে রাজ্যসভায় ‘কালীঘাট তৃণমূলের’ সদস্য সংখ্যা কমে হল ৯। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.