কলকাতা: জলমগ্ন আরজিকর। জল প্রায় গোড়ালির উপরে উঠেছে। তবে শুধু আরজিকর নয়, জল থইথই শহরের একাধিক হাসপাতাল। ইতিমধ্যেই বেশ অনেকটা পরিমাণে জল জমেছে এসএসকেএমেও । ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে সতর্ক প্রশাসন। এসএসকেএম হাসপাতালে ইতিমধ্যেই পাম্প বসিয়ে সেই জল বার করা হচ্ছে। মূলত এদিন, কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টি, সঙ্গে ঘন ঘন বজ্রপাত হয়। দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ বর্ষণে মুহূর্তেই জল জমে যায় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতালগুলিতে।
আরও পড়ুন, লাভপুরে ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা-সহ ৪
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২-৩ ঘণ্টার জন্য হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। এবং আগামী ২-৩ ঘণ্টার জন্য পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
Taratala News: ‘আমি যতদূর জানি, ওই গোডাউন বেআইনি নয়’, তারাতলা-কাণ্ড প্রসঙ্গে বললেন Firhad Hakim
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
