নয়া দিল্লি : কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন কাকলি ঘোষ দস্তিদার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ এনেছেন কাকলি ঘোষ দস্তিদার এবং এই মর্মেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি পাঠিয়েছেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন কাকলি, এমনটাই খবর সূত্রের। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক, চিঠিতে এমন দাবিই জানিয়েছেন কাকলি, খবর সূত্রের। স্পিকার কোনও পদক্ষেপ নিলে দেখা যাবে, প্রতিক্রিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘যা করেছে, করেছে… সে যা করেছে, করেছে… যা করেছে পরে দেখা যাবে… স্পিকার যদি কোনও পদক্ষেপ নেয় পরে দেখব।’
এবার ডিম ‘খেলেন’ কুণাল ঘোষ, কালীঘাটে বৈঠকে যাওয়ার সময় উড়ে এল ডিম
অন্যদিকে, জানা গিয়েছে, কুণাল ঘোষের মন্তব্যেও ক্ষুব্ধ নয়না বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটার বিধায়কের বিরুদ্ধে দলে নালিশ জানাতে চলেছেন চৌরঙ্গীর বিধায়ক। সূত্রের খবর, কুণাল ঘোষের বিরুদ্ধে দলকে নালিশ জানাতে চলেছেন সুদীপ-পত্নী নয়না। দল কী ব্যবস্থা নেয় তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন, ঘনিষ্ঠ মহলে এমনটাই বার্তা নয়না বন্দ্যোপাধ্যায়ের।
ইডি দফতর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
কী বলেছিলেন কুণাল ঘোষ
‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর এটা প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপির মার্কেটিংয়ের বিরাট সাফল্য। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো, শুধু একটা পরচুলওয়ালা অদ্ভুত লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া গেল। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য, পাওনা… এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। তাপস রায়ের মতো দক্ষ একজন নেতাকে চলে যেতে হল কেন? এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে কেঁদে কেঁদে বলেছেন মমতা আমায় আবার উত্তর কলকাতার সভাপতি করে দাও। সজল ঘোষের বাড়ির দরজা ভাঙা হয়েছে পুলিশ দিয়ে। সেদিন আমি ট্যুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে দলের লাথি-ঝাঁটা খেয়েছি। এগুলো কারা করেছে? এইসব লোকজন, ওখানকার লোকজন। আমায় সাসপেন্ড করা হয়েছিল কেন? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভাল। আজকে দেখুন কে ভাল, কে খারাপ।’
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
