Voice of Eastern India

তোলাবাজি থেকে প্রতারণা, গত ২ মাসে কতজনের জেলযাত্রা ? তালিকায় তৃণমূলের কোন কোন হেভিওয়েট ?


কলকাতা : স্কুল থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতি। ১০০ দিনে কাজ, আবাসে দুর্নীতি, বালি চুরি, কয়লা চুরি গরু চুরি, তৃণমূলের জমানায় নানা জায়গা থেকে সামনে এসেছে পাহাড় প্রমাণ দুর্নীতি। নাম জড়িয়েছে হেভিওয়েট নেতা থেকে মন্ত্রীদের। এমনকী, তৃণমূল ক্ষমতা থেকে যাওয়ার পরও তাদের ১৫ বছরের শাসনকালের সময়কার কেলেঙ্কারিরও নতুন করে প্রকাশ্যে আসছে। জড়িত তৃণমূল-কংগ্রেসেরই সব তাবড় তাবড় নেতারা। কারও বিরুদ্ধে রয়েছে তোলাবাজির অভিযোগ। কারও বিরুদ্ধে রয়েছে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মতো অভিযোগ। গত ২ মাসে জেলযাত্রা হয়েছে তৃণমূলের হাফডজনেরও বেশি হেভিওয়েটের। 

জেল যাত্রার তালিকায় কারা ?
প্রাক্তন মন্ত্রী থেকে প্রাক্তন বিধায়ক, পুরসভার চেয়ারম্যান থেকে কাউন্সিলর। বড় নাম থেকে বড় পদাধিকারী, ক্ষমতা যাওয়ার পর থেকে, গত ২ মাসে তৃণমূল নেতাদের জেলযাত্রার তালিকা দীর্ঘ। পুলিশের সামনেই কাউকে ডিম মারা হয়েছে। কাউকে রাস্তায় ঘুরিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে। তালিকায় আছেন – 

১. প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু 
২. প্রাক্তন পরিবহণ প্রতিমন্ত্রী ও বিষণুুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল 
৩. প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস 
৪. প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ
৫. হুগলির তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহরায়
৬. বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত 
৭. বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী
৮. ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা 
৯. বিধানসভা ভোটে ফলতার তৃণমূল প্রার্থী ও অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গির খান

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.