Voice of Eastern India

ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে


হালিশহর: ঘটনাস্থল আবারও উত্তর ২৪ পরগনার হালিশহর। আক্রান্ত আবারও এক তৃণমূলকর্মীর পরিবারের লোক। এবার অভিযোগের তীর সরাসরি বিজেপির দিকে।

৮ অগাস্ট তোলাবাজি-সহ একাধিক অভিযোগে কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারীর ছায়াসঙ্গী হিসাবে পরিচিত বিরজু কেওতকে গ্রেফতার করা হয়। বিরুজু কেওতের স্ত্রী জেনি প্রাক্তন তৃণমূল কাউন্সিলার ছিলেন। তাঁর স্বামী বিরজু পুলিশ হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন এবং হাসাপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সেই নিয়ে প্রবল রাজনৈতিক তরজা শুরু হয়েছিল। পরিবারের তরফে দাবি করা হয়েছিল পুলিশ লকআপেই থার্ড ড্রিগির জেরে মৃত্যু হয় বিরজুর।

এক্ষেত্রে আরেক তৃণমূলকর্মীর বাবা আক্রান্ত হলেন বলে খবর। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ঝামেলার ছবি। তৃণমূলকর্মীর বাবাকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে পাল্টা বিজেপির দাবি এই মারধরের ঘটনার সঙ্গে বিজেপি জড়িত নয়। বরং, পাড়ার দুই প্রতিবেশীদের মধ্যে ঝামেলা এটি।

আক্রান্ত ব্যক্তির দাবি, ‘তোমার ছেলেকে বলবে বাড়ি থেকে না বেরোতে। হুঁশিয়ারি দেয় বাগমোড়ে যেন না হয়। আমি বলি বাগমোড়টা তো কারুর কেনা নয়। এরপরে একজন আমায় পিছন থেকে ধাক্কা মারে। একজন চড় মারে। একজন ফেলে লাথি, ঘুষি, চড় যে যার ইচ্ছামতো চালাল। এরা স্থানীয় লোক। এর আগেও তোলাবাজি করত। আজ ছেলেকে না পেয়ে আমায় মেরেছ। অ্যান্টি সোশ্যাল ওরা বিজেপি।’

তিনি থানায় অভিযোগ জানিয়েছেন। তবে গোটা ঘটনায় যে তিনি বেশ ভীত, সেটা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন ওই ব্যক্তি। অভিযোগ করছেন, তাঁকে ও তাঁর ছেলেকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে। ‘থানায় অভিযোগ জানিয়েছি। আতঙ্কিত তো অবশ্যই। আমাকে, আমার ছেলে জানে মারার হুমকি দিয়ে গিয়েছে। আতঙ্ক তো থাকবেই।’ অভিযোগ তাঁর।  

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.