‘মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি’, বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
আশাবুল হোসেন, কলকাতা : মধ্যমগ্রামের বিধায়ক, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা রথীন ঘোষ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেই তিনি নেত্রী হিসেবে মানেন। তাহলে কোন তৃণমূলে রয়েছেন তিনি? এবিপি আনন্দের মুখোমুখি হয়ে প্রশ্নের জবাবে কী কী বললেন বিধায়ক?
প্রশ্ন – আপনি এখন কোন তৃণমূলে রয়েছেন ?
রথীন ঘোষ – আমি তৃণমূলে আছি। কোন তৃণমূল, এই ব্যাপারটা তো এখনও ফিক্সড হয়নি। ফিক্সড হয়েছে কি ?
প্রশ্ন – নির্বাচন কমিশনের তরফে দুটো ভাগ করে দেওয়া হয়েছে। মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস
রথীন ঘোষ – ইন্টেরিম অর্ডার। নট এ ফুল অর্ডার। ন্যাচারালি আমরা তৃণমূল কংগ্রেসে আছি। তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবেই… এলওপি নির্বাচন যখন হয়, তার পরিপ্রেক্ষিতে স্পিকার যাকে স্বীকৃতি দেন, তার আন্ডারেই আছি। স্পিকার যদি পরবর্তীতে কোনও নির্দেশ দেন… কারণ এটা নিয়ে আদালতে একটা মামলাও রয়েছে। জানি না তার কী হবে… আদালত তো কোনও নির্দেশ দেয়নি… তখন আমরা ভাবব। তার আগে কী ভাবব…
‘নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে’, স্ত্রী’কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
প্রশ্ন – যদি প্রশ্ন ওঠে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস, কোনও একটা দিকে আপনাকে থাকতে হবে, তাহলে আপনি কোনটায় স্বাচ্ছন্দ্য বোধ করবেন ?
রথীন ঘোষ – নির্বাচন কমিশন একটি অন্তর্বর্তী বিভাজন করেছেন উপনির্বাচন পর্যন্ত। তাতে কি দলের বিভাজন হল না। হল কি ?
প্রশ্ন – মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি
রথীন ঘোষ – আমরা তো প্রথম থেকেই বলছি, আমরাই তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী হিসেবে মানি। এই তো ব্যাপার।
প্রশ্ন – কিন্তু বিরোধী দলনেতা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে মানছেন না, প্রতিদিন আক্রমণ করছেন
রথীন ঘোষ – তিনি আক্রমণ করছেন তাঁর দৃষ্টিকোণ অনুসারে
প্রশ্ন – আপনি কি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার নেত্রী হিসেবে মানেন
রথীন ঘোষ – অবশ্যই। সবাই মানে। না মানার তো কারণ নেই। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকেই নির্বাচিত হয়েছিলাম। আমরা তো কখনও বলিনি গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস কি অমুক তৃণমূল কংগ্রেস… এটা আমি বলিনি। যেহেতু কেউ দাবি করেনি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানি না… বাকি যাঁরা নেতৃত্ব আছেন, তাঁরা তো কেউ বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে মানি না…
প্রশ্ন – আপনি নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানেন
রথীন ঘোষ – অবশ্যই। কারণ আমরা তো সিদ্ধান্তই করেছিলাম…
Gyanesh Kumar Row | “Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি…”, বললেন Mamata Banerjee
