Voice of Eastern India

যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের


কলকাতা: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং এসসি-এসটি আইনে মামলা দায়ের করা হয়েছে। এবিভিপি-র সমর্থক অরিত্র সরকার এই অভিযোগ দায়ের করেছেন, তবে অন্যপক্ষের তরফে কোনও অভিযোগ জানানো হয়নি বলে দাবি পুলিশের। 

আরও পড়ুন, যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য

আরও জানানো হয়েছে, ‘১০০ ডায়ালে ফোন করে ক্যাম্পাসের ভিতর গন্ডগোলের খবর দেওয়া হয় পুলিশের কাছে। গন্ডগোলের খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ও উপাচার্যর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারো সঙ্গে যোগাযোগ করা যায়নি বলেই দাবি জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, অরবিন্দ ভবনের ভিতরে ৫০- ৬০ বৈঠক করছে, পুলিশ যখন তাঁদেরকে বাইরে বেরিয়ে আসতে বলে, তখন তাঁরা কেউ বাইরে বেরিয়ে আসেননি বলে দাবি পুলিশের।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.