Voice of Eastern India

উত্তরে বিপর্যয়, যোগাযোগ বিচ্ছিন্ন এই অংশে, মৃত্যু একটি বাচ্চারও ! লাল সতর্কতা থাকছে কালও, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর


কলকাতা: তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের সমতল ও পাহাড়। রাতভর বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী। কার্শিয়ঙের দুধিয়ায় ভাঙল অস্থায়ী সেতু। সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিকের। নবান্নে সাংবাদিক বৈঠকে, শুভেন্দু অধিকারী জানিয়েছেন, গতকাল রাত থেকে ভারী বর্ষণ হয়েছে। …ভারী বর্ষণে অনেক ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে, একটা ব্রিজ পুরোটাই ধুয়ে বেরিয়ে গিয়েছে। রিভার কনডিশন এখনও নিয়ন্ত্রণে রয়েছে। কোচবিহারের মেখলিগঞ্জ বিপদসীমার সামান্য উপরে আছে। এবং ড্যামেজ হওয়া যে রিপোর্টগুলি এসেছে, সেগুলি শিলিগুড়ি মিউনিশিপ্যাল এলাকা। …এখানে ল্যান্ড স্লাইড হয়েছে মাইনর। …ওটা ক্লিয়ার হয়ে গিয়েছে। ‘

আরও পড়ুন, দিল্লিতে অভিষেক, আজ দেখা করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে

উত্তরে বিপর্যয়, পরিস্থিতির দিকে নজর রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিন তিনি বলেন, ‘পাহাড়ের একাধিক জায়গায় ছোট-বড় ধস নেমেছে। রাতভর বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী, জলস্তর বেড়েছে তিস্তারও। কার্শিয়ঙের দুধিয়ায় ভেঙে গেছে অস্থায়ী সেতু। গতবারেও  ২০২৫ অক্টোবারেও দুধিয়ায় ভেঙে গিয়েছিল এই সেতু। এরফলে আমাদের ডাইভারশন করতে হচ্ছে। তবে ইতিমধ্যেই PWD কাজ শুরু করে দিয়েছে। আমরা ফাইন্সাশিয়াল ও কস্ট অ্য়াপ্রুভাল সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। কাজ শেষ হতে ৪ থেকে ৫দিন লাগবে, আশা করা যায়। যদিও আবহাওয়ার খবরে আগামী দুই দিন,  ওই সব এলাকায়, রেড সিগন্যাল রয়েছে।  

তিনি আরও বলেন, ‘ সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে শিলিগুড়ি-মিরিকের। মানুষের যাতে কম ক্ষতি হয়, আগাম পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। ২০২৫-এ যে বড় বিপর্যয় হয়েছিল উত্তরবঙ্গে। সেরকম যাতে না হয় সেইদিকে নজর রাখছে সমস্ত দফতর। সিনিয়র আধিকারিকরা সমন্বয় রেখে কাজ করছে। স্থানীয় বিধায়করা মানুষের পাশে থেকে কাজ করছে। ইতিমধ্যেই রাজু বিস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাসিমারাতে ১জন বাচ্চা মারা গিয়েছে, পরিবারকে ৪ লক্ষ আর্থিক সাহায্য। মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয় না, ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। ‘দুর্যোগে হাসিমারাতে শিশুর পরিবারের পাশে রাজ্য সরকার। আটকে পড়া পর্যটকদের দ্রুত উদ্ধারের চেষ্টা করা হচ্ছে’, বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.