Voice of Eastern India

‘এটা তোমাকে করতেই হবে’, কী ‘নির্দেশ’ দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু…


কেশপুর : ‘ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটেতে অনেক কাজ করতে হবে।’ তাঁকে এমনই ‘উপদেশ’ ও ‘নির্দেশ’ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ কেশপুরের সভায় বক্তব্য রাখার সময় একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি এখানে আসার কয়েকদিন আগে সকালবেলায় একটা ফোন পেলাম। ফোনটি ভারত সরকারের স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহজির। তিনি বললেন যে, শুভেন্দু ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটেবাড়িটা ভগ্ন ! ওখানে অনেক কাজ করতে হবে। ওখানে অনেক কিছু করতে হবে। তুমি কি কিছু পরিকল্পনা করেছো ? আমি তখন ওঁকে বললাম, ১১ তারিখ আমার যাওয়ার পরিকল্পনা আছে। আমার অনেক কিছু করার ভাবনা আছে। না…এটা তোমাকে করতেই হবে। আমি অমিত শাহজিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তিনি কেশপুরের মোহবনীর কথা, এই বীর বিপ্লবীর কথা আমাকে উপদেশ এবং নির্দেশের আকারেও তিনি দিয়েছেন। এতে আমি আরও উদ্বুদ্ধ হয়েছি।”

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.