‘তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা? মঙ্গলবারের মধ্যে জানাতে হবে রাজ্যকে। তদন্তে কী কী পাওয়া গেছে, কী তথ্যপ্রমাণ আছে রিপোর্ট দিয়ে জানাবে রাজ্য’, নির্দেশ হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি।
‘অভিযোগ ৩টি অ্যাকাউন্ট নিয়ে হলে, অ্যাকাউন্ট ফ্রিজ না করে কি তদন্ত করা যায়? প্রশ্ন বিচারপতির। এই অল্প সময়ে পুলিশ কী তথ্য পেয়েছেন যার ভিত্তিতে অ্যাকাউন্ট ফ্রিজ করা হল? প্রশ্ন বিচারপতির। শুধু এই ৩ টি অ্যাকাউন্ট নয়, আরও ৫ টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, আদালতে সওয়াল তৃণমূলের। পুলিশের তরফ থেকে কী তথ্য প্রমাণ আছে, কীভাবে অর্থ পাচার, সব জানাব, সওয়াল তুষার মেহতার।
Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
