কলকাতা: তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে এবার আরও গড়াল জল । এবার ‘ঋতব্রত তৃণমূল’ -এর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ ‘কালীঘাট তৃণমূল’ । ‘কালীঘাট-তৃণমূলে’ -এর দাবি, তাদের নাম ও প্রতীক নিয়ে জালিয়াতি চলছে । যদিও ‘ঋতব্রত তৃণমূল’ -এর তরফে জানানো হয়েছে, তাঁরাই আসল তৃণমূল আর তাঁরা সেই কথা নির্বাচন কমিশনেও জানিয়েছেন ।
‘ঋতব্রত তৃণমূল’ -এর তরফে আরও জানানো হয়েছে, এবার যা সিদ্ধান্ত নেওয়ার, সেটা নির্বাচন কমিশনই নেবে । যদিও ইতিমধ্যেই দোলা সেনের পক্ষ থেকে ঋতব্রত-তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে । কোনও একটি থানায় এই অভিযোগ জানানো হয়েছে, এমন নয় । কালীঘাট থানা, নিউটাউন থানা, প্রগতি ময়দান থানা ও সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ জানানো হয়েছে ‘কালীঘাট তৃণমূল’ -এর পক্ষ থেকে ।
অন্যদিকে, তপসিয়ার ব্যাঙ্কোয়েটে বৈঠকে ‘ঋতব্রত-তৃণমূল’ । আর এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাপ বাড়ছে ‘কালীঘাট-তৃণমূল’-এর । জানা গিয়েছে, কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে এই বৈঠক করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস । ঋতব্রত-তৃণমূলের ডাকে এই বৈঠকে হাজির হয়েছেন রাসবিহারীর প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমার । এ ছাড়াও ছিলেন অরূপ চক্রবর্তীর মতো একাধিক প্রাক্তন কাউন্সিলরও ।
আরও পড়ুন: ‘কালীঘাট’-এর চাপ বাড়িয়ে কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে ‘ঋতব্রত-তৃণমূল’
এই বৈঠকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি ছিল না । এর আগে নিউটাউনের হোটেলে যে বৈঠক হয়েছিল, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি ছিল না । তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলেও তৃণমূলের প্রতীক যদিও এই বৈঠকে ছিল । বলা যায়, তাদের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর ফের বৈঠকে বসেছে ঋতব্রত-তৃণমূল ।
এর মধ্যেই সামনে এল ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে ‘কালীঘাট তৃণমূল’ ও ‘ঋতব্রত তৃণমূল’ -এর মধ্যে দড়ি টানাটানি । দুই পক্ষই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে চিঠি দিয়েছে পুলিশকে । ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে দুই তৃণমূলই ।
TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও
