কলকাতা : পঞ্চায়েতে দুর্নীতি রুখতেও নিয়ম বদলাচ্ছে রাজ্য় সরকার। আর এবার পঞ্চায়েত প্রধানদের হাত থেকে ‘সিগনেটরি’ ক্ষমতা কেড়ে নিয়ে তা পঞ্চায়েত সচিবদের হাতে তুলে দিতে চাইছে সরকার। আজই বিধানসভায় এই সংক্রান্ত একটি সংশোধনী বিল পেশ করতে চলেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
নতুন বিলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সই করতে পারবেন একমাত্র পঞ্চায়েত সচিব। এমনকী নির্দিষ্ট সময় অন্তর পঞ্চায়েত প্রধান মিটিং না ডাকলে সচিবদের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে পঞ্চায়েত এর মিটিং ডাকার।
