কলকাতা: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED। সকাল থেকে কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় চলে অভিযান। তাঁর রাজারহাটের ফ্ল্যাট ও ব্যাঙ্কের লকার মিলিয়ে প্রায় সাড়ে ৩ কেজি সোনার হদিশ মিলেছিল, দাবি পুলিশের
প্রাক্তন তৃণমূল বিধায়ক ও বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে তাঁর বিভিন্ন ঠিকানায় তল্লাশি করেছিল পুলিশ। সেই ঘটনার রেশ ধরেই এবার সোনা উদ্ধারকাণ্ডের তদন্তে নামল ED.
আরও পড়ুন, সরেনি সতর্কতা, আজ-কাল-পরশু টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
