পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : সাড়ে ৮ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ১১টা ৪৩ মিনিট নাগাদ ভবানী ভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সইজালিয়াতিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল সিআইডি। এই নিয়ে দ্বিতীয়বার ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মাঝে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, প্রায় ৪ ঘণ্টা কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের আরও খবর, প্রথমে আলাদা আলাদা বসিয়েই জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে। আলাদা ভাবে নথিবদ্ধ করা হয় তাঁদের বয়ান। এরপর তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। রাত ৮টা ২০ মিনিট নাগাদ ভবানী ভবন থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এখনও পর্যন্ত সিআইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যা যা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে তার সবকটার সদুত্তর পাওয়া যায়নি। সব প্রশ্নের সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে। অর্থাৎ রেজোলিউশন বুক সংক্রান্ত তথ্য, সেদিনের বৈঠকে কারা উপস্থিত ছিলেন, কারা সই করেছেন, কেন ব্লক লেটারে নাম লেখা – এই ধরনের একাধিক প্রশ্নের সন্তোষজনক উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া যায়নি বলেই সিআইডি সূত্রে খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে কোনও নোটিস দেওয়া হয়েছে কিনা সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু ঘোষণা করেনি সিআইডি। এর আগে সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই সময়েও সিআইডি সূত্রে দাবি করা হয়েছিল, সব প্রশ্নের সদুত্তর, সন্তোষজনক উত্তর অভিষেক দেননি। এমনকী বেশ কয়েকবার তিনি মেজাজ হারান বলেও দাবি করা হয় সিআইডি- র তরফে।
মাছ ধরতে এসে পুকুর থেকে জেলেদের জালে উঠল ব্যাগ, আর তা খুলতেই… কী কী উদ্ধার ?
দু’বারের জিজ্ঞাসাবাদেই সিআইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেসব প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, তার সন্তোষজনক উত্তর বা সদুত্তর পাওয়া যায়নি। আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি নোটিস পাঠিয়ে তলব করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে যেহেতু এখনও বেশ কিছু প্রশ্নের সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে সিআইডি সূত্রে দাবি, তাই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তলব করতে পারে, এমন একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে আজকের জিজ্ঞাসাবাদে তদন্তের বেশ কিছু অগ্রগতি হয়েছে বলেও সিআইডি সূত্রেও খবর।
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
