Voice of Eastern India

অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?


কলকাতা : ১৭ থেকে ২০ অগাস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় এবারের কিস্তির টাকা ঢুকবে বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ কালকের মধ্যে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা। কিন্তু, যোগ্য হওয়া স্বত্ত্বেও অ্যাকাউন্টে টাকা না ঢুকলে কী করবেন ? তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল মহাজাতি সদনের অনুষ্ঠানমঞ্চ থেকে এই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “২০ তারিখ থেকে একটি পোর্টাল চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে… যদি মনে করেন যে, অনুপযুক্ত কেউ এই অর্থ পেয়েছেন, আপত্তি দিতে পারেন। আর আবেদন করেছেন…আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে ২০ তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটার নিষ্পত্তি করতে থাকব। আমাদের দফতর করতে থাকবে।”

শুধু তা-ই নয়, যোগ্য হওয়া স্বত্ত্বেও অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে না ঢুকলে, সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট মহিলার কাছে পৌঁছে যাবেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। এর পাশাপাশি আর একটা প্রশ্নও অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে, এক্ষেত্রে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? এ বিষয়টি স্পষ্ট করে দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “মহিলা মোর্চার দায়িত্ব, উপযুক্ত মহিলা যদি বাদ চলে যায়… আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেক মা-বোন-দিদির কাছে গিয়ে…আপনারা ১০ জুলাই, ২০২৬ পর্যন্ত আবেদনকারীদের মধ্যে যদি উপযুক্ত কেউ বঞ্চিত হন, নতুন ফর্ম ফিলআপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর-অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন।” Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনা নিয়ে আর কী কী বলেছেন মুখ্যমন্ত্রী ?

এর পাশাপাশি ধনধান্য অডিটোরিয়ামের মঞ্চ থেকে গতকাল শুভেন্দু অধিকারী বলেন, “প্রথম জুন মাসে আমরা ২৮ লক্ষ দিয়েছি। বহু মহিলাই পাননি । সংখ্যা কম ছিল। জুলাই মাসে আমরা ১ কোটি ১৯ লক্ষ দিয়েছি। তাতেও অনেকে বাদ চলে গিয়েছিলেন। বা, অনেকে নিয়ম-কানুনের মধ্যে আটকে গেছিলেন। এবং, অ্যাকাউন্ট নম্বর ভুল ছিল। আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না। তাই এবারে আমরা অনেকটা ত্রুটিমুক্ত হয়ে, আধার-ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক-সহ আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে আইন বা নিয়ম অনেক শিথিল করে দিয়েছি। যাতে অধিকাংশ মহিলাকে আমরা দিতে পারি। সেই কারণে এবারে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা উপযুক্ত বিবেচিত হয়েছেন।”

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.