অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
কলকাতা: গত ৭ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। কালীঘাট রোডে তাঁর বাড়ির সামনের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে সেই দিন। আর এবার সেই ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। ওই ঘটনায় যে ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল, তাদের নিয়েই আজ ওই ঘটনার পুনর্নির্মাণ করল তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করাকে কেন্দ্র করে গত ৭ তারিখ তাঁর কালীঘাট রোডের বাড়ির সামনে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিজেপি কর্মী সমর্থকদের। সেই সময় পুলিশ আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন ডায়মন্ড হারবারের সাংসদ।
Raiganj Encounter: কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
