Voice of Eastern India

আবারও পুকুর থেকে উদ্ধার অস্ত্র, ফের বিপাকে তৃণমূল নেতা


শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা, গোসাবা : বেআইনি অস্ত্র মামলায় বিপাকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল নেতা। তাঁর বাড়ির কাছের পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। সুবিদ আলি ওরফে ঝোড়ো ঢালী নামে ওই তৃণমূল নেতাকে গত ১৭ জুলাই গ্রেফতার করে জীবনতলা থানা। ধৃতের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। সেই মামলায় বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। এবার সুবিদ আলি ওরফে ঝোড়ো ঢালীর বাড়ি সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে পুকুরে অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেন গোসাবার ওই তৃণমূল নেতা। এরপর তাঁকে সঙ্গে নিয়ে ওই পুকুরে তল্লাশি চালায় গোসাবা থানা। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ। এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের নতুন করে মামলা রুজু করা হয়েছে গোসাবা থানায় । এর পিছনে কোনও অস্ত্র চোরাচালান চক্রের যোগ আছে কিনা তা জানতে শুরু করা হয়েছে তদন্ত। কী কারণে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল, এইসব অস্ত্র কোথাও পাচারের ছক ছিল নাকি অন্য কোনও কাজে ব্যবহার করার উদ্দেশ্য ছিল – সব সম্ভাবনাই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। 

ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক’টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার 

গোসাবায় ফের অস্ত্র উদ্ধার, খাঁচায় দাপুটে তৃণমূল নেতা ঝোড়ো ঢালী। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ফের পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল পুলিশ। গত ১৯ জুলাই ২০২৬ তারিখে রুজু হওয়া গোসাবা থানার একটি মামলার পরিপ্রক্ষিতে সুবিদ আলি ঢালী পুলিশি হেফাজতে (PC) ছিলেন।তদন্তকারীদের দাবি গতকাল, ২৬ জুলাই ২০২৬ তারিখে পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত নিজের অপরাধ স্বীকার করেন। জেরায় তিনি পুকুরে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখার কথা জানান এবং নির্দিষ্ট স্থানটি চিহ্নিত করেন। এরপর গোসাবা থানার পুলিশ ধৃতকে সাথে নিয়ে পঠনখালী, গোপালকাটা তাঁর বাড়ির কাছের একটি পুকুরে তল্লাশি অভিযান চালায়। অভিযুক্তের দেখিয়ে দেওয়া পুকুর থেকে পুলিশ ১টি লম্বা বন্দুক (Long Fire Arm), ১টি ছোট আগ্নেয়াস্ত্র (Small Fire Arm) এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। উদ্ধার হওয়া সমস্ত অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে গোসাবা থানা পুলিশ। এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫(১)(বি) ধারায় গোসাবা থানায় একটি নতুন সুনির্দিষ্ট মামলা (মামলা নম্বর- ২৯৫/২৬) দায়ের করা হয়েছে। এই অস্ত্র চোরাচালান চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.