শিলিগুড়ি : নেপালের আতঙ্ক ফিরবে না তো এ রাজ্যে ? বৃহস্পতিবার রাতেই জারি হল হাই অ্যালার্ট। শিগগিরি নদীর ধার থেকে সরে যান … এক দেড় ঘণ্টার মধ্যে হুড়মুড়িয়ে নামবে জল। ভয়ঙ্কর কিছু শঙ্কা করে তড়িঘড়ি সতর্কতা মূলক ভিডিও করলেন রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ । প্রতিবেশী ভুটানে হিমবাহ-ধসে ঠিক নেপালের ঘটনার মতোই আচমকা প্রচুর জল বেরিয়ে আসে বৃহস্পতিবার।
এর ফলে হুড়মুড়িয়ে বাড়ছে সঙ্কোষ নদীর জল। এরফলে উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কায় আলিপুরদুয়ারের কুমারগ্রাম-সহ নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। নিচু এলাকায় বসবাসকারী মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। বারবার মনের কোণে স্পষ্ট হয়ে উঠছে নেপালের ঘটনার ক্ষত।
রাজ্যের বনমন্ত্রী জানিয়েছেন, কুমারগ্রাম, চেংমারি, ভালকা বারাবিসা, ঝারাগুড়ি, পাকরিগুড়ি এবং সংকোষ সংলগ্ন বনগ্রাম ও চা-বাগান এলাকায় যে কোনও সময় নেমে আসতে পারে বিপদ। বাড়ছে নদীর জল। ভুটান থেকে নেমে আসা জলের প্রবল স্রোত সঙ্কোষ নদীতে পৌঁছে গেলে সাঙ্ঘাতিক বিপদ ঘনিয়ে আসতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের একে অপরকে সতর্ক করতে হবে। প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে।
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল? “MLAদের ভয় দেখিয়ে TMC থেকে দূরে রাখা হচ্ছে”, বললেন কুণাল
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
