Voice of Eastern India

এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী


কলকাতা: এবার থেকে প্রতি মাসেই আসবে বিদ্যুতের বিল, বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । ৩ মাসের বদলে এবার থেকে প্রতি মাসেই আসবে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার বিদ্যুতের বিল, জানালেন তিনি । এ ছাড়াও এদিন মুখ্যমন্ত্রী জানান, বিদ্যুৎ দফতরের কাস্টমার কেয়ার সেন্টারের কর্মী দ্বিগুণ করা হবে বলে । এ ছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, স্মার্ট মিটারও এখন থেকে বাধ্যতামূলক নয় ।

আরও পড়ুন: “মার্শাল ও তার বাহিনী মিলে আমাকে ঘিরে ধাক্কা দিতে দিতে চ্যাংদোলা করে বের করে দিল”, ‘ঋতব্রত শিবির’কে আক্রমণ কুণাল ঘোষের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বিধানসভার অধিবেশন থেকে জানান, “আগামী জানুয়ারী মাস থেকে ৩ মাসের পরিবর্তে মাসিক বিল গ্রাহকরা পাবেন ।” এ ছাড়াও যাতে গ্রামের দিকে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে যাতে গ্রাহকদের সমস্যায় পড়তে না হয়, সেই কারণেও পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী । তিনি বললেন, “চলতি অর্থ বছরে গ্রামীণ এলাকায় নাইট মোবাইল ভ্যান দ্বিগুণ করা হবে । কাস্টমার কেয়ার সেন্টারগুলোতে লোক দ্বিগুণ করা হবে ।”

নিজের বক্তব্যের মাঝে বামেদের কটাক্ষ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী । শুভেন্দু অধিকারী বলেন, “আর একটি শুনলে তো বামপন্থীদের হাওয়া বেরিয়ে যাবে । মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর নির্দেশে ভারত সরকার ডোমেস্টিকের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করছে না ।”

আরও পড়ুন: লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ, তারপরই শমীকের সঙ্গে দেখা শ্রীরামপুরের সাংসদের, বাড়ছে জল্পনা

অন্যদিকে, সপ্তম পে কমিশন গঠন করল রাজ্য সরকার । সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের । সরকারি কর্মচারীদের বেতন, ভাতা বৃদ্ধি নিয়ে পর্যালোচনা হবে এই পে কমিশনে । এ ছাড়াও বর্তমান ডিএ কাঠামোকে পর্যালোচনা করে সেটাকে আরও সামঞ্জস্যপূর্ণ করা হবে এই পে কমিশনে ।           

অর্থ দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, “সরকারি কর্মীদের বেতন, ভাতা, ডিএ ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করা হবে পে কমিশনে । সরকারি কর্মী, বোর্ড ও কর্পোরেশনের কর্মচারীদের কর্মীদের বেতন কাঠামো পর্যালোচনা করে সুপারিশ করবে কমিশন । বর্তমান ডিএ কাঠামো পর্যালোচনা করে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরামর্শ দেবে পে কমিশন ।”           

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.