Voice of Eastern India

গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে


দমদমে গৃহবধূর রহস্যমৃত্যু। নিজের বাড়ি থেকে কম্বলে মোড়া রক্তাক্ত দেহ উদ্ধার। দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন মিলেছে। এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে দাবি, নিহতের নাম জয়া দত্ত। বয়স ৩২। গতকাল কম্বল মোড়ানো অবস্থায় উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ। পাশাপাশি, দেহ উদ্ধারের সময় মহিলার গলা সহ শরীরের একাধিক জায়গায় কোপানোর চিহ্ন পাওয়া গেছে। বাড়ির কাছের সিসি ক্যামেরা ভাঙা অবস্থায় মিলেছে। 

তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, স্বামীর সঙ্গে থাকতেন না ওই মহিলা। তবে পুত্র সন্তান তাঁর সঙ্গেই থাকতেন। পুলিশের অনুমান, সম্পর্কের জটিলতার কারণেই খুন করা হতে পারে মহিলাকে। ঘটনায় ১ ব্য়ক্তিকে আটক করেছে পুলিশ। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.