Voice of Eastern India

তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?


আবির দত্ত, কলকাতা : সন্দীপ ঘোষকে তলব ED-র। আজ তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ। ইডি সূত্রের খবর, সন্দীপ ঘোষের আইনজীবী তাদের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সন্দীপ ঘোষের তরফ থেকে ১৫ দিন সময় চাওয়া হয়েছে। অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারছেন না বলে জানিয়েছেন। প্রয়োজনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক বলে আর্জি জানানো হয়েছে। যদিও এই বিষয় নিয়ে ইডি-র তরফ থেকে কোনও কিছু জানানো হয়নি। তদন্তের স্বার্থে সন্দীপ ঘোষকে উপস্থিত হতে বলেছিল ইডি। কিন্তু তিনি যেহেতু উপস্থিত থাকেননি, পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। কিছুদিন আগেই CBI-এর করা জি কর দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন তিনি। একই মামলায় তদন্ত করছে ED-ও। 

আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। প্রায় ২ বছর জেলে থাকার পর তাঁর জামিন মঞজুর করে বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতির প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ। অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পরপরই বিতর্কে জড়ান সন্দীপ ঘোষ। নৃশংস সেই ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে প্রথমে তিনি গ্রেফতার হন। সেই মামলায় জামিন পেলেও পরে আর জি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। এই মামলায় ১৪৭ জন সাক্ষীর মধ্যে মাত্র কয়েকজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে (দিনকয়েক আগের তথ্য অনুযায়ী)। ধীর গতিতে চলা বিচারপ্রক্রিয়া এবং জেলে থাকার মেয়াদের ভিত্তিতে তাঁকে জামিন দিয়েছে সর্বোচ্চ আদালত। এর আগে এই একই মামলায় সন্দীপ ঘোষের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতায় CBI-এর বিশেষ আদালত এবং হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সন্দীপ ঘোষ। তারপর অবশেষে মেলে জামিন।

২০২৪-এর ৮ অগাস্টের ভয়ঙ্কর সেই রাত। আর জি মেডিক্য়াল কলেজে কর্তব্য়রত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। অভয়ার বিচারের দাবিতে তোলপাড় হয়েছে রাজ্য। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। অভয়ার মা রত্না দেবনাথ বর্তমানে পানিহাটির বিজেপি বিধায়ক। কখনও পুলিশ, তো কখনও সিবিআই, অভয়াকাণ্ডের তদন্ত নিয়ে অতীতে বারবার প্রশ্ন তুলেছে নিহতের পরিবার। R G Kar Scam Case

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.