Voice of Eastern India

তৃণমূলে ফের ইস্তফা, এবার সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ ছাড়লেন ইটাহারের বিধায়ক


উত্তর দিনাজপুর : তাসের ঘর তৃণমূল, সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা। তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা মোশারফ হোসেনের। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ মোশারফের। ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন। ‘বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে’, রাজ্যের উন্নয়নে সামিল হতে চাই, বার্তা মোশারফ হোসেনের। 

সম্প্রতি বোলপুর এবং সিউড়ি পুরসভা, দু’জায়গাতেই চেয়ারম্যান ইস্তাফ দিয়েছেন এবং কারণ হিসেবে দেখিয়েছেন ‘শারীরিক অসুস্থতা’। পদত্যাগ করলেন সিউড়ির পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। সিউড়ির মহকুমা শাসককে ই-মেলে পাঠান পদত্যাগ পত্র। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা পুরপ্রধানের। ইস্তফা দিলেন বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ। শারীরিক অসুস্থতার কারণে ইস্তফা, দাবি পদত্যাগী চেয়ারপার্সনের। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন পুরসভায় তৃণমূল নেতাদের মধ্যে ইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে। পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অন্যান্য অনেকেই দলে দলে ইস্তফা দিয়েছেন ইতিমধ্যেই। 

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিক তৃণমূল নেতা (বিভিন্ন স্তরের) ইস্তফা দিয়েছেন। সম্প্রতি তৃণমূলের এক হেভিওয়েট জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ – দল ছেড়েছেন। ইস্তফা দিয়েছেন যাবতীয় পদ থেকে। শুক্রবার ১৯ জুন, ২০২৬ – জাতীয় কর্ম সমিতির সদস্য পদ-সহ তৃণমূলের যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়ে প্রায় ১৪ মাস জেলে ছিলেন। জামিনে মুক্ত হয়েই ফের প্রার্থী হন বিধানসভা ভোটে। তবে এবার বিধানসভা ভোটে হেরেছেন তিনি। 

শুক্রবার তৃণমূল নেত্রীকে চিঠি দিয়ে দলের পদ ছাড়ার কথা জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দল ছাড়ার সিদ্ধান্তের নেপথ্যে, শারীরিক অবস্থার অবনতিকে দায়ী করে প্রাক্তন খাদ্যমন্ত্রী লিখেছেন, ‘আমার ৩৫০-এর ওপর সুগার। কিডনিও খারাপ হয়ে গেছে। আমার সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন এবং কোনওপ্রকার মানসিক ও শারীরিক চাপ নেওয়া সম্ভব নয়। এমতাবস্থায় দলের জাতীয় কর্ম সমিতির সদস্যপদের দায়িত্ব পালনে অব্যাহতি চেয়ে নিলাম।’ 

গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি 

বধূ নির্যাতনের অভিযোগ, গ্রেফতার গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি। ধৃত গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি ইলা বাগচী। ইলা বাগচী ও তাঁর ছেলের নামে থানায় অভিযোগ। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ধৃত তৃণমূল নেত্রী। মারধর করা হয় তাঁকে, দেওয়া হয় ‘চোর’ স্লোগান। 

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের আরেক নেতা 

তোলাবাজির অভিযোগে রায়নায় গ্রেফতার তৃণমূল নেতা। অভিযুক্ত রায়না ১ নং ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডল। ধৃতের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা চেয়ে হুমকির অভিযোগ। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.