কলকাতা: বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের মাঝেই এল খারাপ খবর, জেলায় বাজ পড়ে মৃত্যু হল ৫ জনের। সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় তুমুল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ছিল দমকা হাওয়া। বিভিন্ন জায়গায় হাওয়ার গতিবেগ ছিল ৪০ থেকে ৫০ কিলোমিটার।
তীব্র গরমের দরুণ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে দফায় দফায় বৃষ্টি শুরু হয়। এরই মাঝে জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৫ জনের।
আরও পড়ুন, এসএসকেএমে রোগী কল্যাণ সমিতির বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
