Voice of Eastern India

বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের


সমীরণ পাল, বরানগর : বরানগরের অশোকগড়ে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা। তদন্তে নেমে মৃতার স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতার স্বামী ও শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় ধৃতদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয় এলাকায়। বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন ও বিজেপির কর্মীরা। আটক ২ জনের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান এলাকার বিজেপির মণ্ডল সহ-সভাপতিও। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। 

বরানগরে গৃহবধুর মৃত্যু ঘিরে ধুন্ধুমারকাণ্ড। স্থানীয় সূত্রে দাবি, এলাকায় বাসিন্দা মানস দাসের স্ত্রী আত্মহত্যা করেছেন, এই খবর পেয়ে ছুটে আসেন তাঁরা। গৃহবধূর শ্বশুরবাড়ির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। এরপর বাড়ি থেকে শাশুড়ি ও গৃহবধূর স্বামীকে আটক করে নিয়ে যাবার সময় এলাকার মানুষ তাঁদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় l পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.