Voice of Eastern India

সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে


কলকাতা: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্য়াল কাউন্সিলের কাছে এই অভিযোগ দায়ের হয়েছে। ডিজে মামলার পর বিদেশযাত্রার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবেদনের প্রেক্ষিতে, আদালতে যে মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়েছেন, সেখানে চিকিৎসকের নাম থাকলেও রেজিস্ট্রেশন নম্বর নেই বলে অভিযোগ। এরপর, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে তথ্য খতিয়ে দেখার আবেদন করেছেন অভিযোগকারী

 

আরও পড়ুন, “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?

অপরদিকে, সরকারি নিয়ম না মেনেই ২০২২ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডক্টরস্ অন হুইল কর্মসূচির অভিযোগও প্রকাশ্যে এসেছে।  সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষার অভিযোগ উঠেছে। দক্ষিণ ২৪ পরগনায় বিষ্ণুপুর থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি।

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.