কলকাতা : ঋতব্রত-তৃণমূল শিবিরের উদ্দেশে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, আপনারা ফিরে আসুন। আমি এক ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। আজ ২১ জুলাইয়ের ঋতব্রত-তৃণমূলের মঞ্চ থেকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিমও। তৃণমূলের দলীয় তহবিলের টাকার প্রসঙ্গ তুলে বিঁধেছেন বিরোধী দলনেতা। কালীঘাট-তৃণমূলের মঞ্চ থেকে পাল্টা আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার ‘ঋতব্রত-তৃণমূল’কে নিশানা করে, তাদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মঙ্গলবার ২১ জুলাইয়ের মেয়ো রোডের মঞ্চ থেকে পাল্টা জবাব দিলেন মদন মিত্র। গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আজকে ১৮ তারিখ। আপনি ১৯ তারিখ আসুন, ২০ তারিখ আসুন, ২১ তারিখ আসুন, সবে আসার আসুন। আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন। আমি এক ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগাল দাও, তোমাকে বাঁচিয়ে রাখব। তোমাকে ED-ও ধরবে না, CBI-ও ধরবে না।’
পুজোর মাসেই DA-র টাকা অ্যাকাউন্টে ‘, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
এই প্রসঙ্গে মদন মিত্র আগেই বলেছেন, ‘৪ মে- এর পর, ৪ মে রাতে যদি বলতেন, ৫ তারিখ যদি বলতেন, তাহলে হয়তো সম্ভব ছিল। কিন্তু অভিষেক জানেন… আজকে… এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাসা তরী… আমি বলেছিলাম অভিষেক তুমি ছেড়ে দাও। মনে রাখবেন একটু দেরি হলে… মেসি হয়তো বল দিতে পারে, কিন্তু টাচটা নিতে না পারলে গোলে ঢোকানো যায় না। আপনি গোলের টাইমটা মিস করে গেছেন।’
আর ২১শে- র মঞ্চ থেকে (ঋতব্রত-তৃণমূলের ২১শে জুলাইয়ের মঞ্চ) মদন মিত্র বলেছেন, ‘অভিষেক এটা ঠিক ডায়মন্ড হারবারে চমকেছিস। তোর চমকানিতে সিপিএম চমকাতে পারে। এই সভাকে চমকাবার ক্ষমতা তোর নেই। তাই এই মঞ্চ থেকে ও এক ঘণ্টা সময় দিয়েছে, আমি ২ ঘণ্টা সময় দিয়ে গেলাম। ২ ঘণ্টার মধ্যে তুই এসে, এই জনসভায় এসে বল, আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার ভুল স্বীকার করছি। আমার জন্য এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে। আমি আমার এই পাপ থেকে মুক্ত হতে চাই। প্রকাশ্য সমাবেশে আমি ক্ষমা চেয়ে বলছি, আমায় ক্ষমা কর।’
