Voice of Eastern India

‘আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব’, অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন…


কলকাতা : ভেঙে খান খান ‘কালীঘাট তৃণমূল’। এই আবহে বিদ্রোহীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব।” যা নিয়ে আবার পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে ‘ঋতব্রত তৃণমূল’ ও বিজেপি। 

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলছেন, ‘এক ঘণ্টার মধ্যে ইস্তফা দেবেন, এটা আবার চ্যালেঞ্জের কী হল? ওদের বিষয় ওরাই ভাল জানে। আমাদের বিশেষ কোনও মন্তব্য না করাই ভাল। তবে অভিষেকবাবুকে বাহবা দেব। ভদ্রলোক বিভিন্ন সুরে, বিভিন্ন আঙ্গিকে গান গাইতে জানেন। কখনও ১২টার পরে… ৪ তারিখ… আর এখন হচ্ছে… আমি ইস্তফা দেব, আপনারা সব চলে আসুন। মানুষ এখন আর এসব ভাবে না, খাচ্ছেও না। মানুষের কোনও উৎসাহ নেই। তৃণমূলের সঙ্গে মানুষ নেই। ওদের কোনও প্রতিষ্ঠান নেই। অভিষেকবাবু আগেও যা যা বলেছেন, তার উল্টো কাজই করেছেন। এবারও ওই ধরনেরই কিছু করবেন। ওনার দলের লোকেরা ওনাকে ভালই চেনেন।’ 

‘থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি’, মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল, মুখ্যমন্ত্রীর চেয়ার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করেছেন, তাঁরা তো বটেই। তৃণমূল নেত্রীর সঙ্গেও থেকে গেছেন, এমন নেতাদেরও একাংশের নিশানায় আজ একজনই অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের করুণ পরিস্থিতির জন্য এই একটা লোককেই দায়ী করে আসছে সবাই। যার পাল্টা হিসেবে এবার মুখ খুললেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহীদের চ্যালেঞ্জ দিয়ে তৃণমূল সাংসদ বলেন, ‘ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আপনারা ফিরে আসুন, ২৪ ঘণ্টার মধ্যে আমি ইস্তফা দিয়ে দেব। ২৪ ঘণ্টা, চলো ২৪ ঘণ্টা ছেড়ে দাও, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব।’ 

মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। ৮০ জনের মধ্যে ৬০ জন তৃণমূল বিধায়ককে নিয়ে তৈরি করেন আলাদা শিবির। পরবর্তীকালে সেখানে যখন একে একে অন্যান্য নেতা-নেত্রীরা নাম লেখান তাঁদেরও নিশানায় থাকেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী সে সকল সাংসদরা ‘কালীঘাট তৃণমূল’ ছেড়ে NCPI-এর সঙ্গে মিশে গেছেন, তাঁদেরও অনেকের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিধায়ক থেকে সাংসদ যাঁরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছেন বা ছেড়ে যাওয়ার জল্পনা উস্কে দিয়েছেন, তাঁদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

অভিষেক বলেছেন, ‘যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, ‘২৪ সালে জয়ও হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। বলবেন? যদি আমাকে নিয়ে কারও সমস্যা থাকে, আমি চ্যালেঞ্জ করছি, ৬০ জন বিধায়ক চলে গেছেন, কিছু লোক গেছেন, ২০জন সাংসদ গেছেন। আমি চ্যালেঞ্জ করছি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফেরত আসুন। ২৪ ঘণ্টার মধ্যে আমি ইস্তফা দিয়ে দেব।’ 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.