Voice of Eastern India

Kalyan Banerjee: “বেরোতে হবে ভাই, ডিম খাই, লাঠি খাই, গালাগাল খাই…”, Abhishek Banerjee-কে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের


Kalyan Banerjee: একুশে জুলাইয়ের ঠিক পরদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে সুর চড়িয়ে ফের একবার আক্রমণাত্মক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “একজন ভদ্রমহিলা এসে কী বলেছেন জানেন? দিদিকে বেরোতে বলুন, দিদিকে ঘুরতে বলুন। নয়তো আমরা সাহস পাচ্ছি না।” অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করছেন? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খাই, লাঠি খাই, গালাগাল খাই – এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। আজও পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ মমতাদিকে চাইছে।” তিনি যোগ করেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি। কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কী। দিদি যদি বাস্তবটা না বোঝেন তাহলে দিদি যে দল তৈরি করেছেন, দিদি নিজের হাতে সেই দল শেষ করবেন।” 
 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.