Voice of Eastern India

Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা


সোমনাথ, হুগলি: ২০২১ ভোট পরবর্তী হিংসায় গুরাপে গ্রেফতার গ্ৰাম পঞ্চায়েত প্রধান সহ দুই তৃণমূল কর্মী। ধৃতদের বিরুদ্ধে বিজেপি নেতাদের মারধর, লুটপাট, ভাঙচুর, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। ধৃত ৩ জনের মধ্যে দন্ডীচরণ ঘোষ গুরাপ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান। অন্য ২ জন শুভঙ্কর ঘোষ ও শেখ আসরাফউদ্দিন সক্রিয় তৃণমূল কর্মী।।

পুলিশ ও বিজেপি  সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে ভোটের ফলাফলের পর বিজেপি নেতা সৌদীপ ঘোষের উপর আক্রমণ করেন তৃণমূল নেতা কর্মীরা। মারধরের পাশাপাশি হুমকি, বাড়িতে থেকে বের হতে না দেওয়া, ভাঙচুর, লুটপাট, এমনকী চিকিৎসকের কাছে যেতে না দেওয়ার অভিযোগ উঠেছে। আর এই সমস্ত ঘটনার পুরোটাই হয়েছে গুড়াপ গ্রাম পঞ্চয়েতে প্রধান দণ্ডীচরণ ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীদের মদতে।।

ঘটনার অভিযোগ পাওয়া পরেই তদন্তে নেমে তিন জনকে গ্ৰেফতার করেছে গুরাপ থানার পুলিশ। ধৃতদের বুধবার মহকুমা আদালতে পাঠানো হবে।বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সৌদীপ ঘোষ জানিয়েছেন, ‘ধৃতরা ২০২১ সালে প্রচুর সন্ত্রাস করেছে। বাড়িতে হামলা, ভাঙচুর, বাবা-মাকে মারধরের পাশাপাশি বাড়ির সামনে লোক দাঁড় করিয়ে রেখেছিল। যাতে আমরা বাড়ি থেকে বের হতে না পারি। আমার মায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তখন ভয়ের পরিবেশের জন‌্য অভিযোগ জানাতে পারিনি। বর্তমানে ভয় আউট, ভরসা ইন। তাই পদক্ষেপ নিয়েছি, অভিযোগ জানিয়েছি।’

বাসচালকের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার
বীরভূমে বাসচালকের বাড়ি থেকে মিলল কোটি কোটি টাকা। বীরভূমের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, স্বেচ্ছাবসর নেওয়া ওই সরকারি বাসচালকের নাম মিনার মণ্ডল। আর তাঁর বাড়িতেই মিলেছে বিপুল পরিমাণে টাকা। একই সঙ্গে পাওয়া গিয়েছে টাকা গোনার মেশিনও। তল্লাশি চালিয়ে প্রচুর টাকা উদ্ধার করেছে বীরভূম জেলা পুলিশ। জানা গিয়েছে, স্থানীয় এক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় হলেন ওই সরকারি বাস চালক। এদিন সকালেই ডেউচা বাস স্ট্যান্ড সংলগ্ন মিনার মণ্ডলের যে বাড়ি, সেখানে তল্লাশি চালিয়ে টাকা উদ্ধার করে মহম্মদ বাজার থানার পুলিশ। উল্লেখ্য, তল্লাশি অভিযানে পুলিশের সঙ্গে ছিল সিআইডিও। আজ সকালে ৬ টি গাড়ি করে পুলিস পৌঁছায় মিনার মণ্ডলের বাড়িতে। পুলিশের সন্দেহ ওই ব্যক্তির কাছে মোট অঙ্কের টাকা রয়েছে। যদিও ইতিমধ্যে কত টাকা উদ্ধার হয়েছে, সেটা এখনও খোলসা করে বলেনি পুলিশ। মনে করা হচ্ছে এই টাকার পরিমাণ কয়েক কোটি হলেও হতে পারে।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.