Voice of Eastern India

Suvendu Adhikari on Money Recovery: ‘১ জেলা থেকে ১৫ হাজার কোটি…’, তৃণমূল আমলে বীরভূমে কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী


কলকাতা: বীরভূমের মহম্মদ বাজার থেকে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকার বেশি মূল্যের সোনা ও ক্যাশ। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মহম্মদবাজার থেকে টুলু মণ্ডলের টাকাই উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও তিনি জানান, “এখনও পর্যন্ত টুলু মণ্ডলের ৯৩ কোটি টাকার খোঁজ মিলেছে। টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে।”           

আরও পড়ুন: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “গত সরকারের সময় যেখানে পাথর থেকে বছরে ৬০ থেকে ৮০ কোটি টাকা রেভেনিউ আসত। সেখানে গত ১১ মে থেকে ১১ জুনের মধ্যে, এই এক মাসে বীরভূমের পাথর খাদন থেকে আমরা ৮৩ কোটি টাকা পেয়েছি। যেটা ইতিমধ্যে ১০০ কোটির কাছে চলে গিয়েছে। এবং আমি সব জায়গায় বলছিলাম যে ১০০ কোটি টাকা সরকারের ঘরে জমা হত, বাকি ১ হাজার ১০০ কোটি টাকা সাইফন হত অর্থাৎ বেরিয়ে যেত।”           

গত ১৫ বছরে কত কোটি টাকা রেভেনিউ লস হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানালেন হিসাবটা। তিনি বলছেন, “এই যে, একটা জেলা থেকে একটা বিষয়ে ১ হাজার কোটি টাকা রেভেনিউ লস। অর্থাৎ, গত ১৫ বছর যাঁরা সরকার চালিয়েছেন, শুধুমাত্র ১ টা জেলা থেকে ১ টা বিষয়ের উপর, প্রায় ১৫ হাজার কোটি টাকা লিকেজ হয়েছে। এই টাকা পশ্চিমবঙ্গের মানুষের করের টাকা। এই টাকা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারত। চাকরি দিতে পারত। তাই এই টাকার প্রধান যে সুবিধাভোগী তাকে ধরার জন্য আমরা যতদূর যাওয়ার ততদূর যাব।”           

আরও পড়ুন: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে ‘কালীঘাট তৃণমূল’?

উল্লেখ্য, মহম্মদবাজারের মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা। এই মিনার মণ্ডলের আত্মীয়ের নাম টুলু মণ্ডল ওরফে নাজিবুদ্দিন মহম্মদ। টুলু মণ্ডল বীরভূমের অত্যন্ত পরিচিত এক পাথর ব্যবসায়ী। তাঁর আরও এক পরিচয়ের খবর জানা যাচ্ছে। এই টুলু মণ্ডল নাকি অনুব্রত মণ্ডলের বেশ ঘনিষ্ঠ।           

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.