Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
ABP Ananda Live: পডুয়াদের কাছে ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ। ২ দিন ধরে চলবে ওয়ার্কশপ। উদ্বোধন করেছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
শহরে ফিরে আবেগে ভাসলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। কলকাতায় ফিরতে পারার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন তিনি। সেই সঙ্গে ঘোষণা করলেন, “কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়।” তসলিমা জানালেন, দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরতে পারলেন তিনি। বললেন, “আজ আমি কলকাতায় ফিরে এসেছি, এই একটি বাক্য উচ্চারণ করতে ১৯ বছর লেগে গেল। প্রত্যেক দিন ঠিকানা হারানোর যন্ত্রণা। অনুভব করেছি আমি।” (Taslima Nasrin)
শনিবার রবীন্দ্র সদনে তসলিমাকে সম্বর্ধনা দেন মুখ্যমন্ত্রী। তাঁকে বলতে শোনা যায়, “বাংলায় সকলের কথা বলার অধিকার রয়েছে। যতবার ইচ্ছা বাংলায় আসবেন। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশমন্ত্রীর। বন্ধনমুক্ত বাংলায় সকলকে স্বাগত, ধমক চমক এখন অতীত। শ্চিমবঙ্গের ব্যবস্থার যা পরিবর্তন হয়েছে, সেটা আপনি দেখেছেন। শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থার পরিবর্তন হয়েছে। গতকাল বঙ্গভূমিতে পদার্পণ করেছেন তসলিমা নাসরিন। এটার মধ্যে দিয়ে প্রমাণিত যে নতুন সরকারের হাতে বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনও ধমক, চমক, দেখে নেব, আটকে দেব-এসব জিনিস অতীত হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। পশ্চিমবঙ্গে যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে, তা নিশ্চিত ভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন। একবার নয়, যখনই মনবে করবেন, বার বার আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর।” (Kolkata)
