“..এটা হবে না”, নিয়ম লঙ্ঘনে দিতে হবে “ফাইন”, জরুরি ঘোষণা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রার
কলকাতা: এবার থেকে রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে দিতে হবে ফাইন, কড়া বার্তা অগ্নিমিত্রার। বলেন, ‘আগামী ১ তারিখ থেকে রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে ফাইন করা হবে। আপনার বাড়ি হচ্ছে, বিল্ডিংয়ের ভিতরে বালি, পাথর রাখুন, বাইরে রাখবেন না। যারা জমি কিনে রেখেছেন, ৩০বছর পর বাড়ি করব, এটা হবে না। আপনার যদি জমি থাকে, সেই কেনা জমি পরিষ্কারের দায়িত্ব আপনার। কেনা জমি ফেলে রেখে জঙ্গল, আবর্জনা করা যাবে না।’
