Voice of Eastern India

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন


বিজেন্দ্র সিংহ ও রুমা পাল, কলকাতা: যন্তর মন্তরের আন্দোলনের পর কি Gen Z-র মন পাওয়ার রাস্তা খুঁজছেন নরেন্দ্র মোদি? সেই চেষ্টায় কি তাঁর ভরসা সোশাল মিডিয়া? জাতীয় হ্য়ান্ডলুম দিবস উপলক্ষ্য়ে ‘GRWM’ অর্থাৎ ‘গেট রেডি উইথ মি’ ট্রেন্ড ফলো করে, সোশাল মিডিয়ায় ভিডিও পোস্টের আহ্বান ঘিরে উঠছে এই প্রশ্ন। 

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনে কাদের “আরও সময় লাগবে” ? জানালেন মুখ্যমন্ত্রী, আপনি কি অফলাইনে আবেদন করেছেন ? তাদের জন্যও রইল বার্তা

সোশাল মিডিয়ায় জোর। ট্রেন্ডে ভরসা। লক্ষ্য় কি Gen Z? কেন্দ্রকে নতিস্বীকারে বাধ্য় করা তরুণ প্রজন্মের আন্দোলনের পর, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আহ্বান ঘিরে এই প্রশ্ন উঁকি দিচ্ছে অনেকের মনেই। ৭ অগাস্ট অর্থাৎ শুক্রবার ছিল জাতীয় হ্য়ান্ডলুম দিবস। সেই উপলক্ষ্য়ে সোশাল মিডিয়ার GRWM অর্থাৎ ‘গেট রেডি উইথ মি’ ট্রেন্ড ফলো করে, পছন্দের হ্য়ান্ডলুম পণ্য়ের সঙ্গে সকলকে ভিডিও পোস্ট করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন, গত সপ্তাহেই আপনারা ফ্রেন্ডশিপ ডে পালন করেছেন। আপনাদের কাছে আবেদন, ৭ অগাস্ট হ্য়ান্ডলুম ডে। আমাদের এই উৎসাহ নিয়ে হ্য়ান্ডলুম ডে পালন করতে হবে। আপনারাও কোনও এক ধরনের হ্য়ান্ডলুমের সঙ্গে GRWM ভিডিও করে বিশ্বের সামনে নিজের বক্তব্য় রাখতে পারেন। 
 
শুক্রবার NCPI সাংসদদের সঙ্গে বৈঠকেও প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় প্রচারের ওপর জোর দেন। (বিদ্রোহী তৃণমূল)  NCPI সাংসদ  বাপি হালদার বলেন, আমার যে সোশাল মিডিয়া, ফেসবুক, ট্যুইটার (এক্স), ইনস্টাগ্রাম, সেখানে কতগুলি পোস্ট হয়েছে, কত লাইক হয়েছে, কত শেয়ার হয়েছে, কত রিচ হয়েছে, একটা মার্কশিট দিয়ে বলা হল, আমাদের যে কর্মকাণ্ড, দেশের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড মানুষের সামনে আমাদের তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রীর তরফে সোশাল মিডিয়ায় জোর দেওয়া এবং হ্য়াশট্য়াগ বা GRWM ট্রেন্ডের উল্লেখ করে ভিডিও পোস্টের আহ্বান দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, তাঁর লক্ষ্য় কি Gen Z? এসব কি তরুণ প্রজন্মকে কাছে টানার চেষ্টা?
 
সম্প্রতি প্রশ্ন ফাঁস ইস্য়ুতে এই Gen Z-র আন্দোলন কেন্দ্রকে অস্বস্তিতে ফেলেছে। অনড় তরুণ প্রজন্মের সামনে কার্যত নতিস্বীকার করতে হয়েছে মোদি সরকারকে। বাধ্য় হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরাতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। সেই সঙ্গে আন্দোলনকারীদের ওপর পুলিশি অত্য়াচার নিয়েও, দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। বিভিন্ন সূত্র থেকে পাওয়া পরিসংখ্য়ান অনুযায়ী, ২০২৯ সালের লোকসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই তরুণ প্রজন্মই।সেবছর দেশে ১৮ থেকে ৩২ বয়সী ভোটারের সংখ্য়া হবে মোট জনসংখ্য়ার প্রায় ২৫ শতাংশ।৩৩ থেকে ৪৮ বছর বয়সী ভোটারের হার প্রায় ২৪ শতাংশ, ৪৯ থেকে ৬৪ বছর বয়সীদের হার প্রায় ১৬ শতাংশ, ৬৫ থেকে ৮৩ বছর বয়সীদের হার প্রায় ৮ শতাংশ এবং ৮৪ বছরের বেশি বয়সীদের হার ১ শতাংশ হবে। অর্থাৎ শতাংশের বিচারে ১৮ থেকে ৩২ বছর বয়সীরাই হবেন সিংহভাগ। তাই কি Gen Z-কে কাছে টানার চেষ্টা? শেষ অবধি কি তরুণ প্রজন্মের মন পেতে সফল হবে পদ্ম শিবির? 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.