পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। বারবার তলব, বাড়িতে তল্লাশিতেও বেপাত্তা, অবশেষে প্রকাশ্যে সুমিত রায়। ভবানীভবনে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের। ৮ অগস্ট শনিবার সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ ভবানী ভবনে ঢোকেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়। শালবনির জমি দুর্নীতির মামলায় CID-র তলবে হাজিরা সুমিত রায়ের। গতকাল ৭ অগস্ট শুক্রবার ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দেয় CID. শালবনির জমি দুর্নীতির মামলায় আগাম জামিন পাননি সুমিত রায়। ডেবরায় চাকরি দুর্নীতির মামলায় আগাম জামিন পান অভিষেকের আপ্ত সহায়ক। গতকালও রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেকের PA সুমিত রায়। শালবনি ও ডেবরার মামলা ছাড়াও আরও ৪টি FIR রয়েছে সুমিতের বিরুদ্ধে। রক্ষাকবচের জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের PA সুমিত রায়। দ্রুত শুনানির আর্জি খারিজ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
