Voice of Eastern India

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?


ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:  টুলু মণ্ডলের বিরুদ্ধে ইতমধ্যেই হুলিয়া জারি করার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি শান্তিনিকেতন থেকে তাঁর ৩ ম্যানেজারকে গ্রেফতার করাও হয়েছে। কিন্তু দেখা মেলেনি  টুলু মণ্ডলের। এবার টুলু মণ্ডলের সিউড়ি বাড়িতে নোটিশ দিল পুলিশ। 

আরও পড়ুন, ‘যারা পাবেন না..’,অন্নপূর্ণা যোজনা-সহ ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর 

বুধবার রাতে সিউড়ি বাড়ির গেটের পাশের দেওয়ালে নোটিশ লাগিয়ে দেওয়া হয়। এর আগে টুলুর গ্রামের বাড়ি মহ:বাজারের সোঁতশালে মাইকিং করেছিল পুলিশ । আগামী ১৪ তারিখের মধ্যে তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।মূলত, বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিষয়ে আদালতে পুলিশ দাবি জানিয়েছে, বছরে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা।সেই হিসেবে ৫ বছরে সেই টাকার অঙ্ক ৩ হাজার কোটি টাকা। কিন্তু এতকিছু প্রকাশ্যে এলেও, কোনও খোঁজ নেই বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের। এহেন পরিস্থিতিতে টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করার নির্দেশ দিয়েছে সিউড়ির এসিজেএম আদালত।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.