Voice of Eastern India

NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?


কলকাতা : NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা রয়েছে। তা কাটাতে এবার স্বাস্থ্য দফতরের নির্দেশে গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি। এই তদন্ত কমিটির মাথায় রয়েছেন ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান। আগামী ৭ দিনের মধ্যে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে কমিটি।

NRS হাসপাতালে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু কীভাবে ?

বৃহস্পতিবার NRS হাসপাতালে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য় ছড়ায়। নার্সের রহস্যমৃত্যুতে তদন্ত কমিটির নজর এবার গাইনি সিবি বিল্ডিংয়ের অ্যান্টি নেটাল ওয়ার্ডের CCTV ফুটেজে। ১২ অগাস্ট সন্ধে ৭টা থেকে ১৩ অগাস্ট সকাল ৮টা পর্যন্ত ফুটেজে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। 

CCTV ফুটেজে নজর

স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, আগামী ৭ দিনের মধ্যে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে তদন্ত কমিটিকে। নার্সের মৃত্যুর নেপথ্যে ঠিক কী ঘটেছিল, কীভাবে তাঁর মৃত্যু হল এবং হাসপাতালে সেই সময় হাসপাতালে কী কী ঘটেছিল, তা খতিয়ে দেখবে ৮ সদস্যের তদন্ত কমিটি। বিশেষত , গাইনি সিবি বিল্ডিংয়ের অ্যান্টিনেটাল ওয়ার্ডের CCTV ফুটেজের উপর জোর দেওয়া হচ্ছে। 

অতিরিক্ত মাত্রায় ওষুধের প্রয়োগেই মৃত্যু ?

ময়নাতদন্তের  প্রাথমিক রিপোর্ট বলছে, ‘অতিরিক্ত মাত্রায় ওষুধের প্রয়োগেই মৃত্যু হতে পারে নার্সের’। তবে মনে করা হচ্ছে, ময়নাতদন্তের সঙ্গে ফরেন্সিক পরীক্ষার পরেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ। প্রাথমিকভাবে মনে করছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা । 

তদন্তকারীদের সামনে আরও একটি বড় প্রশ্ন, মৃত নার্স রূপালি কোথা থেকে ইঞ্জেকশনের ভায়ল পেয়েছিলেন? ওই ভায়ল নেওয়ার সময় হাসপাতালের নিয়ম অনুযায়ী কোনও রেজিস্টার মেন্টেন করা হয়েছিল কি না, তাও জানতে চেয়েছে স্বাস্থ্যভবন। তদন্ত কমিটির রিপোর্ট এবং ফরেন্সিক পরীক্ষার ফলাফলের দিকেই এখন নজর রয়েছে। রূপালির মৃত্যু আত্মহত্যা, দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে,  প্রশ্নের উত্তর খুঁজতেই চলছে তদন্ত।                                    

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.