Voice of Eastern India

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা …’, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী


নয়াদিল্লি : বদলের পশ্চিমবঙ্গে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করা হল নতুন সরকারের উদ্যোগে। ধুতি-পাঞ্জাবী পরে রেড রোডে পতাকা তুললেন মুখ্যমন্ত্রী। তার আগে নেতাজি মূর্তিতে করা হল শ্রদ্ধাজ্ঞাপন।  স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বললেন, ‘বিকশিত পশ্চিমবঙ্গ ছাড়া ২০৪৭-এর বিকশিত ভারত সম্ভব নয়’। রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্য পূরণ করতে হলে একইসঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গও গড়ে তুলতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই পশ্চিমবঙ্গের বর্তমান কাঠামো গড়ে উঠেছিল। এবার রাজ্যকে তার পুরনো গৌরবের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

মুখ্যমন্ত্রী জোর দিলেন, কর্মসংস্থান বৃদ্ধি, নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায়।  শুভেন্দু অধিকারী বললেন, পাহাড় থেকে সাগর এবং জঙ্গলমহল থেকে তরাই-ডুয়ার্স, রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে হবে। সংবিধানকে সামনে রেখে মানুষের প্রত্যাশা পূরণের বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সংবিধানের নীতি মেনে, অক্ষরে অক্ষরে তা পালন করেই মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবে বিজেপির সরকার।  পশ্চিমবঙ্গকে ক্ষুদিরাম বসুর মাটি বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার রাষ্ট্রবাদী ঐতিহ্যকে সামনে রেখে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সবাইকে ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।

৮০ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘এই ঐতিহাসিক ও গৌরবময় দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সমস্ত ভারতীয়কে জানাই দেশাত্মবোধে ভরা শুভেচ্ছা। আসুন, যাঁদের সাহস ও আত্মত্যাগে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই বীর স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীনতা আন্দোলনের দূরদর্শী নেতৃবৃন্দের গৌরবময় উত্তরাধিকারকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁদের আদর্শকে সামনে রেখে আত্মনির্ভর ও বিকশিত ভারত গড়ে তোলার সংকল্প করি। জাতীয় পতাকা তেরঙ্গা চিরকাল গর্বের সঙ্গে আরও উঁচুতে উড়ুক।’

দেশজুড়ে মহা সমারোহে পালিত হল ৮০ তম স্বাধীনতা দিবস। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে ১৩ বার  স্বাধীনতার দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিলেন তিনি। স্বাধীনতা দিবসে  লালকেল্লায় প্রথমবার বাজল বন্দে মাতরমের সুর। পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী। কপ্টার থেকে হল পুষ্পবৃষ্টি।                        

আরও পড়ুন : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

 

       

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.