<p>শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে তারাপীঠে ঠাসাঠাসি ভিড়। তাই মধ্যে বড় দুর্ঘটনা শক্তিপীঠ তারাপীঠের একটি হোটেলে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একের পর এক। এই সময় হোটেল বিপুল সংখ্যক আবাসিকে ভরা। ঘুমন্ত অবস্থায় আচমকা ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। শেষ পর্যন্ত আগুনে পুড়ে প্রাণ হারান চারজন। দম আটকে যায় অনেকের। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।</p>
<p> হোটল মালিকের দাবি, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।</p>
Source link
