Voice of Eastern India

‘মার্চ মাস পর্যন্ত আমরা…’, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর….


কলকাতা : “আমরা হিসাব করে দেখেছি যে, ৪৮ হাজার কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে।” অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে গতকাল তিনি বলেন, “অন্নপূর্ণা যোজনা আমাদের কমিটমেন্ট। ৩৬ হাজার কোটি টাকা তো বাজেটে রেখেছিলাম আমরা। তাতে হবে না। আমাদের মার্চ মাস পর্যন্ত…আমরা যদি ১ কোটি ৪৫ লক্ষ তো উপযুক্ত হয়ে গেছে…আরও ১৪ লক্ষর ভেরিফিকেশন চলছে। আরও কয়েক লক্ষ বাড়বে। আমরা হিসাব করে দেখেছি যে, ৪৮ হাজার কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে। ভারতীয় জনতা পার্টি ভেবেচিন্তে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার পূরণ ভারতীয় জনতা পার্টি করেছে, আগামীদিনেও করবে।” 

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে প্রতি মাসে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে দিচ্ছে বিজেপি সরকার। নতুন কিস্তির টাকা গত ১৭ তারিখ থেকে ঢোকা শুরু হয়েছে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে। আগামীকাল, ২০ অগাস্ট পর্যন্ত ঢুকবে টাকা। এই প্রকল্পে টাকা ট্রান্সফারের মঞ্চ থেকে গতকাল একাধিক উল্লেখযোগ্য তথ্য দেন মুখ্যমন্ত্রী। ধনধান্য অডিটোরিয়ামের মঞ্চ থেকে গতকাল তিনি বলেন, “প্রথম জুন মাসে আমরা ২৮ লক্ষ দিয়েছি। বহু মহিলাই পাননি । সংখ্যা কম ছিল। জুলাই মাসে আমরা ১ কোটি ১৯ লক্ষ দিয়েছি। তাতেও অনেকে বাদ চলে গিয়েছিলেন। বা, অনেকে নিয়ম-কানুনের মধ্যে আটকে গেছিলেন। এবং, অ্যাকাউন্ট নম্বর ভুল ছিল। আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না। তাই এবারে আমরা অনেকটা ত্রুটিমুক্ত হয়ে, আধার-ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক-সহ আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে আইন বা নিয়ম অনেক শিথিল করে দিয়েছি। যাতে অধিকাংশ মহিলাকে আমরা দিতে পারি। সেই কারণে এবারে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা উপযুক্ত বিবেচিত হয়েছেন।”

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ১ জুন থেকে যারা ১০ জুলাই পর্যন্ত আবেদন করেছিলেন, তাঁদেরই শুধুমাত্র ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, যদিও সংখ্যা অনেক কম, কারণ মোট এক কোটি ৮০ লক্ষ আবেদন করেছিলেন। তারমধ্যে ১০ জুলাই পর্যন্ত ১ কোটি ৬৬ লক্ষ মহিলা আবেদন করেছিলেন। রাজ্য সরকার তাঁদের মধ্যে এক কোটি ৪৫ লক্ষকে অনুমোদন দিয়েছে। Suvendu Adhikari Comments on Annapurna Yojana Scheme

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.