কলকাতা: বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগে সরব কুণাল ঘোষ। এই ঘটনার পর এবিপি আনন্দ-কে নিজের প্রতিক্রিয়া দিয়ে জানালেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। অবিলম্বে মুখ্যমন্ত্রী ও প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি। কিন্তু বিজেপির বিরুদ্ধে ওঠার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
“অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নেবেন মুখ্যমন্ত্রী”
রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, বিগত যে রাজনৈতিক দলটি পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিল, তাঁদের এখন যারা হ্যাভ এবং হ্যাভ নটস্, তাঁদের মধ্যে মারামারি চলছে। ..তাঁরা সবাই ভাল জানেন, তাঁদেরই দলের লোকেরা, একে অন্যকে এই সময় মারছে। এটা একেবারেই অনভিপ্রেত। রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, এবং প্রশাসন , অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নেবেন। কেননা, এই রাজনৈতিক দল অর্থাৎ বিগত যে টিএমসি দল, তা ভেঙে অনেকগুলি অংশে বিভক্ত হয়েছে। এবং তাঁরাই বিভিন্ন সময় আক্রমণ করছে। এবং মজার কথা সত্যি কথাটা কেউ বলছেন না। সবাই মিলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে দিচ্ছেন বলে জানিয়েছেন । বিজেপির কোনও দায় নেই কুণাল ঘোষকে আঘাত করার। দরকারই নেই। রাষ্ট্রবিজ্ঞনের শর্ত মেনেই তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। কুণাল ঘোষের দল শেষ হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল শেষ হয়ে গিয়েছে।
“…বলতে বাধ্য হচ্ছি”
এবিপি আনন্দ : কুণাল ঘোষ অভিযোগ করছেন যে, রিভলবার হাতুড়ি দিয়ে তার গাড়ির কাচ ভাঙা হয়েছে। এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়ে বলছেন, থানায় আজকে যদি তিনি ঢুকতেন, তাহলে আজকে শেষ হয়ে যেতেন ? এইনিয়ে পর পর দুই দিন কুণাল ঘোষের গাড়ির হামলার অভিযোগ উঠেছে।
রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার : আমি আবারও বলছি, একজন বিধায়কের উপর যে আক্রমণ হল, সেই বিধায়কের উপর আক্রমণ হওয়াটা অনভিপ্রেত। সহ্য করা উচিত নয় বা যায়ও না।যদি তাঁর নিজের দলের প্রাক্তন লোকেরা তাঁকে আক্রমণ করেন, এবং বারংবার যদি, তাহলে প্রশাসনির স্তরে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু উনি বারবার করে বিজেপির লোকের নামে অভিযোগ করছেন, এটা মিথ্যে অভিযোগ। বলতে বাধ্য হচ্ছি। কারণ বিজেপি কেন করতে যাবে।ওনাদের দল শেষ হয়ে গেছে।
CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
