ABP Ananda LIVE : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঢিল ছুড়ে প্রচার গাড়ির কাচ ভেঙে দেওয়ার অভিযোগ। যদিও সেই সব অভিযোগ নস্যাৎ করেছে বিজেপি। শুধু কংগ্রেস নয়, এদিনই নন্দীগ্রামে আক্রান্ত হয়েছেন CPIM প্রার্থীও। বিজেপির বিরুদ্ধে উঠেছে হামলার অভিযোগ।
আরও খবর,
হরিদেবপুরের অজেয় সংহতি ক্লাবের পুজো কমিটির কনভেনারকে বেধড়ক মার ! মমতা তৃণমূল নেতা তথা পুজোর কমিটির কনভেনারকে বেধড়ক মার। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ, সিসি ফুটেজ ভাইরাল। আক্রান্ত ১১৫ নম্বর ওয়ার্ডের মমতা তৃণমূলের যুব সভাপতি অরিজিৎ নন্দী। রবিবার রাতে ক্লাবের ভিতরে ছিলেন তৃণমূল যুব সভাপতি, দাবি পুলিশের। ক্লাবের ভিতরে ঢুকে তৃণমূল নেতাকে বেধড়ক মার, ভাইরাল সিসি ফুটেজ। ভাঙচুর করা হয় ক্লাবের সিসি ক্যামেরা, অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের। “পুজো কমিটির কনভেনার ক্লাবে বসে রাতে মদ্যপান করছিলেন। ওটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, বিজেপি জড়িত নয়”, বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর সিকদারের। ইমেল মারফত হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ।
