কলকাতা : আজ শনিবার ৩ অক্টোবর, ২০২৬ – রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায়। অন্যদিকে, বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ পাহাড়ের ৫ জেলায়। অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিক ৫ জেলা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, বিহার-ঝাড়খণ্ড থেকে আগামী একদিনের মধ্যে বর্ষার বিদায় শুরু হতে চলেছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় শুরু হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
পশ্চিমবঙ্গের আবহাওয়া সতর্কতা. Weather Warning for West Bengal pic.twitter.com/ahtpxmIE7o
— IMD Kolkata (@ImdKolkata) October 3, 2026
আজ শনিবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে আজ শনিবার দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচটি জেলায় হাল্কা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে আজ হাল্কা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হাল্কা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও।
District wise seasonal rainfall statistics for West Bengal dated 03.10.2026 pic.twitter.com/3BQqrzqUj3
— IMD Kolkata (@ImdKolkata) October 3, 2026
পশ্চিমবঙ্গের আবহাওয়া পূর্বাভাস. Weather Forecast for West Bengal. pic.twitter.com/sS3MqK7BAw
— IMD Kolkata (@ImdKolkata) October 3, 2026
প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি হওয়ার সম্ভাবনাও তুলনামূলকভাবে কম থাকবে। কোনও জেলার দু’এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি না হলেও আগামী কয়েকদিনে বাড়বে জলীয় বাষ্প জনিত অস্বস্তি। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই আগামী কয়েকদিনে।
উত্তরবঙ্গে আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। উত্তরবঙ্গের উপরের দিকে জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় হাল্কা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার। আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং কালিম্পং জেলাতে। সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।
CM Suvendu Adhikari: “ছেলেটার অপরাধ ছিল, আমার সহযোগী ছিল”, নন্দীগ্রামে গিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
