Smit Machchhar : বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও …বড় দাবি প্রকাশ্যে
৯/১১-র কায়দায় হতে পারত হামলা, বিমান হাইজ্যাক করে জঙ্গি হামলার ছক রুখে দিয়েছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। ভারতীয় পাইলটের সাহসিকতাকে স্যালুট জানাচ্ছে গোটা বিশ্ব। কিন্তু যে তাকে ছুরিকাহত করল, বিমান হাইজ্যাকের চেষ্টা করল, কী তার পরিচয় ? ওই কো-পাইলট সম্পর্কে সামান্য কিছু তথ্য সামনে এলেও, তার সম্পূর্ণ পরিচয় সামনে আসেনি আগে। আর ঠিক কাদের পরিকল্পনায় সে এমন একটা কাণ্ড ঘটাতে গিয়েছিল ,তাও আগে জানা গিয়েছিল। অবশেষে তার পরিচয় ও চাঞ্চল্যকর অতীতের কথা সামনে আনল একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। অভিযুক্ত সহ-পাইলটের নাম হামামি আলহামামি। তার অতীত নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
একটি রিপোর্ট অনুসারে, সূত্র মারফত জানা গিয়েছে, অভিযুক্ত আলহামামিকে এর আগেই তার চরমপন্থী মনোভাবের কারণে ওমানে বিমান চালানো থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে এই সংক্রান্ত কোনও প্রামাণ্য নথি অবশ্য রিপোর্টে প্রকাশিত নয়। সরকারি ভাবে এই কো-পাইলটের , পরিচয় বা উদ্দেশ্য এখনও জানানো হয়নি।
এবিসি নিউজের প্রতিবেদনে দাবি এই ব্যক্তিকে এর আগেই ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার থেকে সাময়িক ভাবে সরিয়ে দেওয়া হয়। সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া-কে উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল একটি রিপোর্টে দাবি করেছে, আগেই এই পাইলটের মনোভাবের বিষয়টি নজরে আসে ওমান এয়ার কর্তৃপক্ষের । তারপরই তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর সে যোগ দেয় ফ্লাইদুবাইয়ে।
CM Suvendu Adhikari: “ছেলেটার অপরাধ ছিল, আমার সহযোগী ছিল”, নন্দীগ্রামে গিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
