West Bengal News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে মুম্বই থেকে শুরু হল ককরোচ জনতা পার্টির আন্দোলন
জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে ১০ তারিখ CJP-র দিল্লি চলোর ডাক। ২০ জুলাইয়ের পুলিশ অত্যাচার মনে করিয়ে সাবধানবাণী। (Gyanesh Kumar)
নিটের প্রশ্ন ফাঁসের পরে এবার ভোট চুরির অভিযোগে পথে ককরোচ পার্টি। পাশে থাকার বার্তা দিয়ে হাজির নাসিরউদ্দিন, শাবানা। (Cockroach Janta Party)
কমিশনের উপর চাপ বাড়িয়ে পথে বিরোধীরা। দিল্লিতে ব্যাপক ধরপাকড়। যন্তর মন্তর থেকে প্রায় ৭০০ বিক্ষোভকারী আটক। (Election Commission)
SIR-বিতর্কে জ্ঞানেশ কুমারের ইস্তফা চেয়ে পথে বিরোধীরা। যন্তরমন্তরে আপ, কংগ্রেস, বামের বিক্ষোভ, টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। (News Live Updates)
বিরোধীদের নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার, পাল্টা প্রশংসায় বিজেপি।
CEC ইস্তফা চেয়ে দেশজুড়ে আন্দোলন। পাশে থাকার বার্তা মমতার, পাল্টা বিজেপি।
এখনও মুখ ঘুরিয়ে থাকলে, হাত বাড়ানোর এটাই সুযোগ। রেজিনগরের পরে নন্দীগ্রামে গিয়ে ফের সংখ্যালঘুদের বার্তা মুখ্যমন্ত্রীর।
PA চন্দ্রনাথ খুনে ডায়মন্ড হারবার থেকে ২ কোটির সুপারি। নেপথ্যে ভাইপো গ্যাং। ফের অভিযোগ মুখ্যমন্ত্রীর। সিবিআই তদন্ত প্রায় শেষ করে ফেলেছে বলেও দাবি।
রেজিনগর গিয়ে মুখ্যমন্ত্রীর আক্রমণ, পাল্টা হুমায়ুন। বললেন, “রেজিনগরে জিতে চলে যাব ইনদওর বা দিল্লি। অমিত শাহের পায়ে পড়ে যাব, বলব রেজিনগর বিধানসভাকে মডেল বিধানসভা করে দিন।”
হুমায়ুনের রেজিনগর-চ্যালেঞ্জ
ইন্দ্রনীলের বিরুদ্ধে ED-র তদন্তে মমতার নাম। ২জনকেই মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের দাবি মদনের। বিজেপিতে যাওয়ার সুযোগ খোঁজার চেষ্টা, পাল্টা সৌগত।
এমন ভোট দেবেন, যাতে ছিন্নমূলীদের জমানাতও জব্দ হয়। দুর্নীতি নিয়ে
অভিষেকের PA-র নাম টেনে হুঙ্কার মুখ্যমন্ত্রীর। বললেন, “বড় চোরও জেলে যাবে, বিচলিত হবেন না।”
ভবানীপুর ছাড়লে সুযোগ পেয়ে যেত বিতাড়িত। নন্দীগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা। পায়ে ব্যান্ডেজ নিয়েও কটাক্ষ।
বিরাটির বণিক মোড়ে SFI-র সভায় হামলা। বেশ কয়েকজন আহত। পাল্টা দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে বিজেপির বিক্ষোভ।
৫ বছর পরে নয়, হিসেব দেব ১ বছরেই। নন্দীগ্রামে গিয়ে ভরসা রাখার আশ্বাস মুখ্যমন্ত্রীর। এক বছরেই স্বচ্ছতার সঙ্গে সরকারি চাকরিতে ১ লক্ষ চাকরির ঘোষণা।
উত্তরাখণ্ডের পরে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হতে চলেছে গুজরাতেও। বিলে রাষ্ট্রপতির সম্মতি। নিত্যদিনের সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা কংগ্রেস।
জীবন বাজি রেখে হাইজ্যাকের ছক বানচাল। ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলটের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী।
১৮০জনের প্রাণ বাঁচানো পাইলটকে বীরপুরুষ বললেন প্রধানমন্ত্রী। কথা বললেন গুজরাতিতেও।
হাইজ্যাক রুখে নায়ক ভারতীয় পাইলট। হামলাকারী কো পাইলটকে সৌদি আরবের হাতে তুলে দিল UAE. থাকতে পারে ইরান-যোগ, সন্দেহ ট্রাম্পের।
ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনায় আহত অভিনেত্রী নুসরত ভারুচা। শিরদাঁড়ায় গুরুতর চোট। চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে আনা হল মুম্বই।
এশিয়াডে বঙ্গতনয়ার লক্ষ্যভেদ। রিকার্ভ আর্চারির টিম ইভেন্টে ২০২৪-এর সেরা বাঙালি অঙ্কিতার সোনা। দঃ কোরিয়াকে উড়িয়ে প্রমিলা বাহিনীর ইতিহাস।
এশিয়ান গেমসে একদিনে ভারতের ৫ সোনা। ৪৪ বছর পরে হকিতে চিনকে হারিয়ে অলিম্পিক্সে কোয়ালিফাই। বক্সিংয়েও জোড়া সোনা। স্বর্ণ পদক এল কুস্তিতেও।
কড়া নিরাপত্তার মধ্যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আজ ব্রাজিলের মুখোমুখি টিম ইন্ডিয়া। কলকাতায় এসেই যুবভারতীতে অনুশীলন। নৈশভোজে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর।
গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী। যোগ দিলেন অনুষ্ঠানে। লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন। শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রীও।
বক্সা ফিরে পেল ব্যাঘ্র প্রকল্পের মর্যাদা। বিহারের বাল্মিকী অভয়ারণ্য থেকে এল বাঘিনী। ২ মাসে হলংয়ে ছাড়া হবে আরও ৩টি বাঘ, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
