ABP Ananda LIVE : “উনি একবারও বলেননি দাঁড় করাতে হবে। ছেলেটার অপরাধ ছিল, আমার সহযোগী ছিল। ঝাঁঝরা করে দিল গুলি করে। শ্যুটার উত্তরপ্রদেশের”, নন্দীগ্রামের উপনির্বাচনের প্রচারে গিয়ে আর কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
আরও খবর…
BJP News: তৃণমূল জমানায় বেলেঘাটার গান্ধী ভবনেও কাটমানির অভিযোগ, অবিলম্বে তদন্তের দাবি বিজেপি বিধায়কের।
তৃণমূল জমানায় বেলেঘাটার গান্ধী ভবনেও কাটমানির অভিযোগ! অবিলম্বে তদন্তের দাবি বিজেপি বিধায়কের। ২০১৯-এ সালে সাড়ে ৩ কোটি টাকা খরচ করে সংস্কার করা হয়েছিল গান্ধী ভবন। প্রথমে দায়িত্বে ছিল পিডাব্লিউডি এবং তারপরে আইএনসি দপ্তর। কাজ শেষ কয়েক মাসের মধ্যেই বেহাল দশা গান্ধীভবনের! গান্ধী ভবনের সমিতির অভিযোগ, শুধু ঐতিহ্য নষ্ট করা হয়েছে তাই নয়, যেখানে গান্ধীজী বসে গুরুত্বপূর্ণ বৈঠক করতেন, সেই সমস্ত জায়গায় ভেঙে ফেলা হয়েছে। প্রচুর দুষ্প্রাপ্য ছবি ছিল সেই ছবিও নষ্ট করা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, একতরফাভাবেই কাজ শুরু করে তৎকালীন তৃণমূল সরকার।
